পিয়ংইয়ং শুধুমাত্র একটি জিনিসই বোঝে: বল প্রয়োগের প্রচ্ছন্ন হুমকি দিলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i45213-পিয়ংইয়ং_শুধুমাত্র_একটি_জিনিসই_বোঝে_বল_প্রয়োগের_প্রচ্ছন্ন_হুমকি_দিলেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষাকে কেন্দ্র করে দেশটিকে বল প্রয়োগের প্রছন্ন হুমকি দিয়েছেন। উত্তর কোরিয়ার কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি দাবি করেছেন, পিয়ংইয়ং কেবলমাত্র একটি জিনিসই বোঝে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০১৭ ১৪:৪৬ Asia/Dhaka
  • পিয়ংইয়ং শুধুমাত্র একটি জিনিসই বোঝে: বল প্রয়োগের প্রচ্ছন্ন হুমকি দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষাকে কেন্দ্র করে দেশটিকে বল প্রয়োগের প্রছন্ন হুমকি দিয়েছেন। উত্তর কোরিয়ার কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি দাবি করেছেন, পিয়ংইয়ং কেবলমাত্র একটি জিনিসই বোঝে।

ধারাবাহিক টুইটবার্তায় তিনি বলেন, উত্তর কোরিয়া বড় ধরণের পরমাণু পরীক্ষা করেছে। দেশটির কাজ ও কথাবার্তা আমেরিকার জন্য খুবই বিপজ্জনক হয়ে উঠছে বলেও দাবি করেন তিনি।

উত্তর কোরিয়াকে দুষ্কৃতিকারীদের দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পিয়ংইয়ং বড় হুমকি হয়ে উঠেছে। এ ছাড়া দেশটি চীনের জন্যও লজ্জাকর হয়ে উঠেছে বলে টুইটবার্তা দাবি করেন ট্রাম্প।

উত্তর কোরিয়ার সঙ্গে সমঝোতার কোনো কথা বলে লাভ নেই বলেও উল্লেখ করা হয় এতে। বল প্রয়োগের প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি দাবি করেন, উত্তর কোরিয়া শুধুমাত্র একটি মাত্র জিনিসই বোঝে।

উত্তর কোরিয়ার  হুমকির পরিপ্রেক্ষিতে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার বিষয়ে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তার ঐকমত্যে পৌঁছানোর পর টুইট পাঠান ট্রাম্প।    

পার্সটুডে/মূসা রেজা/৩