উত্তর কোরিয়া সম্ভবত আইসিবিএম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে: সিউল
https://parstoday.ir/bn/news/world-i45238-উত্তর_কোরিয়া_সম্ভবত_আইসিবিএম_পরীক্ষার_প্রস্তুতি_নিচ্ছে_সিউল
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়া নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সম্ভবত তা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। উত্তর কোরিয়া হাউড্রোজেন বোমা পরীক্ষার একদিন পর দক্ষিণ কোরিয়া এ কথা জানাল। গতকাল পিয়ংইয়ং যে বোমা পরীক্ষা করেছে তা এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী বোমা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০১৭ ১৩:৪৬ Asia/Dhaka
  • হাইড্রোজেন বোমা পরীক্ষার আগ  মুহূর্তের ছবিতে কিম জং উনকে দেখা যাচ্ছে
    হাইড্রোজেন বোমা পরীক্ষার আগ মুহূর্তের ছবিতে কিম জং উনকে দেখা যাচ্ছে

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়া নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সম্ভবত তা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। উত্তর কোরিয়া হাউড্রোজেন বোমা পরীক্ষার একদিন পর দক্ষিণ কোরিয়া এ কথা জানাল। গতকাল পিয়ংইয়ং যে বোমা পরীক্ষা করেছে তা এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী বোমা।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা চ্যাং কিয়ুং-সু বলেন, "আমরা লাগাতারভাবে আরো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার লক্ষণ দেখছি। আমরা এও বলছি যে, উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারে।"

এর একদিন আগে উত্তর কোরিয়ার হাউড্রোজেন বোমা পরীক্ষা সম্পর্কে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা সংসদে দেয়া ব্রিফিংয়ে বলেছেন, ওই বোমার শক্তি ছিল ৫০ কিলোটন। ২০১৬ সালে পিয়ংইয়ং যে বোমা পরীক্ষা করেছিল তার চেয়ে পাঁচগুণ বড়। ১৯৪৫ সালে আমেরিকা জাপানের হিরোশিমা শহরে যে আণবিক বোমা ফেলেছিল উত্তরের এ বোমা তার চেয়ে অন্তত তিনগুণ শক্তিশালী। তবে চীনের বার্তা সংস্থা শিনহুয়া বলছে আটগুণ; ব্রিটেনের সংবাদপত্র ডেইলি মেইল বলছে পাঁচগুণ।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪