বিক্ষোভ উপেক্ষা করে দ. কোরিয়ায় আরো ৪ ‘থাড’ মোতায়েন সম্পন্ন
https://parstoday.ir/bn/news/world-i45349-বিক্ষোভ_উপেক্ষা_করে_দ._কোরিয়ায়_আরো_৪_থাড’_মোতায়েন_সম্পন্ন
দক্ষিণ কোরিয়ায় বিতর্কিত আরো ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েন করা হয়েছে। রাজধানী সিউল থেকে ১৮৬ কিলোমিটার দক্ষিণে সেওংজুতে এগুলো মোতায়েন করা হয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৭ ০৭:৪৯ Asia/Dhaka
  • বিক্ষোভ উপেক্ষা করে দ. কোরিয়ায় আরো ৪ ‘থাড’ মোতায়েন সম্পন্ন

দক্ষিণ কোরিয়ায় বিতর্কিত আরো ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েন করা হয়েছে। রাজধানী সিউল থেকে ১৮৬ কিলোমিটার দক্ষিণে সেওংজুতে এগুলো মোতায়েন করা হয়।

এ ব্যবস্থা মোতায়েনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে দেশটির দাঙ্গা পুলিশের হাতাহাতির মধ্য দিয়ে থাড ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারীগুলোকে এ কেন্দ্রে পাঠানো হয়। হাতাহাতিতে ৩৮ বিক্ষোভকারী আহত হয়েছে এবং এদের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার অজুহাতে এ এলাকায় আট হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। অবশ্য গত মে মাস থেকেই এ কেন্দ্রে চালু রয়েছে দুটি ‘থাড ব্যবস্থা।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ৪ থাড মোতায়েন সাময়িক ভাবে সম্পন্ন হয়েছে। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের প্রয়োজন পড়েছে বলে দাবি করেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/৭