কিমকে হত্যার জন্য দ. কোরিয়ার কমান্ডোদের প্রশিক্ষণ দেবে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i45355-কিমকে_হত্যার_জন্য_দ._কোরিয়ার_কমান্ডোদের_প্রশিক্ষণ_দেবে_আমেরিকা
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যার জন্য দক্ষিণ কোরিয়ার কমান্ডোদের প্রশিক্ষণ দেবে মার্কিন নৌ কমান্ডো ‘সিল।’ দেশ দু টির মধ্যে যুদ্ধ লাগলে কিমকে হত্যা করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক 'টাইমস'।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৭ ০৮:২৮ Asia/Dhaka
  • কিমকে হত্যার জন্য দ. কোরিয়ার কমান্ডোদের প্রশিক্ষণ দেবে  আমেরিকা

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যার জন্য দক্ষিণ কোরিয়ার কমান্ডোদের প্রশিক্ষণ দেবে মার্কিন নৌ কমান্ডো ‘সিল।’ দেশ দু টির মধ্যে যুদ্ধ লাগলে কিমকে হত্যা করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক 'টাইমস'।

আল-কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল মার্কিন ‘সিল। ক্ষেপণাস্ত্রে বসানোর উপযোগী পিয়ংইয়ংয়ের হাইড্রোজেন বোমা পরীক্ষাকে কেন্দ্র করে যখন উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন এ খবর প্রকাশিত হলো।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সং ইয়ং-মু দেশটির সংসদ সদস্যদেরকে জানিয়েছেন, এ পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। আগামী ১ ডিসেম্বরের মধ্যেই নতুন কমান্ডো ইউনিট গঠনের কাজ শেষ হবে বলেও জানান তিনি।

এদিকে, দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আকার ও পাল্লার ওপর আরোপিত বাধানিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এর ফলে দক্ষিণ কোরিয়া এমন বোমা বানাতে পারবে যা দিয়ে পিয়ংইয়ংয়ের ভূগর্ভস্থ সদর দফতর ধ্বংস করা যাবে। এসব বাঙ্কার উত্তর কোরিয়ার নেতাদের জন্য বানানো হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৭