ন্যাটোর সামরিক মহড়ার বিরুদ্ধে সুইডেনে বিক্ষোভ মিছিল
https://parstoday.ir/bn/news/world-i46043-ন্যাটোর_সামরিক_মহড়ার_বিরুদ্ধে_সুইডেনে_বিক্ষোভ_মিছিল
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সামরিক মহড়ার প্রতিবাদে সুইডেনে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। গত বুধবার থেকে শুরু হওয়া সামরিক মহড়া তিন সপ্তাহ ধরে চলবে এবং এজন্য সুইডেনে সাতটি দেশের বহু সেনা মোতায়েন করা হয়েছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৭ ১৯:৫৮ Asia/Dhaka
  • ন্যাটো জোটের সামরিক মহড়ার বিরুদ্ধে মিছিল
    ন্যাটো জোটের সামরিক মহড়ার বিরুদ্ধে মিছিল

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সামরিক মহড়ার প্রতিবাদে সুইডেনে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। গত বুধবার থেকে শুরু হওয়া সামরিক মহড়া তিন সপ্তাহ ধরে চলবে এবং এজন্য সুইডেনে সাতটি দেশের বহু সেনা মোতায়েন করা হয়েছে।

গতকাল (শনিবার) দেশটির গোথেনবার্গ শহরের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেন এবং চলমান অরোরা-১৭ নামের সামরিক মহড়া বন্ধের আহ্বান জানান। তারা বলেছেন, ন্যাটো সেনা মোতায়েনের মাধ্যমে ওই অঞ্চলকে সামরিকীকরণ করা হচ্ছে। বিক্ষোভকারীরা এসময় মার্কিন বিরোধী স্লোগান দেন এবং যুদ্ধ ও ন্যাটো জোটের প্রতি সমর্থন না দেয়ার কথা বলেন। এছাড়া, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সামরিক আগ্রাসনের নীতি বন্ধেরও আহ্বান জানান তারা।

বিক্ষোভ মিছিলে অংশ নেন সুইডিশ সংসদের কয়েকজন সদস্য ও বেশ কয়েকজন রাজনীতিক। তারা বলেন, "আমরা আমাদের দেশের সীমানা রক্ষা করব তবে ন্যাটোর সহায়তায় নয় কারণ ন্যাটোর সঙ্গে থাকা মানেই হচ্ছে- আমাদের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি হওয়া। ন্যাটো জোটের সঙ্গে যাওয়া আমাদের ঠিক হবে না।"#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭