মিয়ানমারের সঙ্গে সামরিক সহযোগিতা স্থগিত করবে ব্রিটেন
সেপ্টেম্বর ২০, ২০১৭ ১৪:১৮ Asia/Dhaka
-
থেরেসা মে
মিয়ানমার সরকারের সঙ্গে সামরিক সহযোগিতা স্থগিত করবে ব্রিটেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের অবকাশে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে নৃশংসতা বন্ধ না হওয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধ রাখা হবে। ব্রিটিশ সংসদের ১৫৭ জন সদস্য রোহিঙ্গা গণহত্যার কারণে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার আহ্বান জানানোর পর থেরেসা মে এ ঘোষণা দিলেন।
এর আগে গত সপ্তাহে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন মিয়ানমারের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধের সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন।
গত বছর ব্রিটেন মিয়ানমারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে তিন লাখ পাঁচ হাজার পাউন্ড খরচ করেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০
ট্যাগ