ট্রাম্পের বক্তব্যকে 'কুকুরের ঘেউ ঘেউ' বলল উত্তর কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i46291-ট্রাম্পের_বক্তব্যকে_'কুকুরের_ঘেউ_ঘেউ'_বলল_উত্তর_কোরিয়া
ওয়াশিংটন বাধ্য হলে উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে যে হুমকি দিয়েছেন তার কড়া নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি ইয়োং-হো।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০১৭ ১৪:৪০ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়োং-হো
    উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়োং-হো

ওয়াশিংটন বাধ্য হলে উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে যে হুমকি দিয়েছেন তার কড়া নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি ইয়োং-হো।

আজ (বৃহস্পতিবার) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো বলেন, "একটা কোরিয়ান প্রবাদ প্রচলিত আছে-কুকুর ঘেউ ঘেউ করলেও কুচকাওয়াজ বন্ধ থাকে না। ট্রাম্প যদি ঘেউ ঘেউ করে আমাদের ভড়কে দেওয়ার চিন্তা করে থাকেন, তাহলে তিনি স্বপ্ন দেখছেন।"

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আমেরিকা উত্তর কোরিয়াকে পুরোপুরি গুঁড়িয়ে দেবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড হুমকিক দেয়ার ওপর পররাষ্ট্রমন্ত্রী রি'র কাছ থেকে এ বক্তব্য এলো।

জাতিসংঘে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ‘রকেটম্যান' হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, ‘রকেটম্যান' নিজেকে এবং নিজের দেশকে আত্মঘাতী অভিযানের দিকে পরিচালিত করছেন।'  তিনি আরও বলেন, ‘ আমেরিকা নিজকে এবং তার মিত্রদের সুরক্ষা দিতে যদি বাধ্য হয় তাহলে উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।#

পার্সটুডে/বাবুল আখতার/২১