‘প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হাইড্রোজেন বোমা পরীক্ষা করবে উত্তর কোরিয়া’
https://parstoday.ir/bn/news/world-i46329-প্রশান্ত_মহাসাগরীয়_অঞ্চলে_হাইড্রোজেন_বোমা_পরীক্ষা_করবে_উত্তর_কোরিয়া’
উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হাইড্রোজেন বোমা পরীক্ষার কথা চিন্তা-ভাবনা করছে। নিউ ইয়র্কে সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০১৭ ০৯:৫৬ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো
    উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো

উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হাইড্রোজেন বোমা পরীক্ষার কথা চিন্তা-ভাবনা করছে। নিউ ইয়র্কে সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার জন্য নিউ ইয়র্ক গেছেন তিনি। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি তার দেশের বিরুদ্ধে যে হুমকি দিয়েছেন তার প্রেক্ষাপটে হাইড্রোজেন বোমা পরীক্ষা কথা চিন্তা-ভাবনা করা হচ্ছে। অবশ্য এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত উত্তর কোরিয়ার নেতা কি জং-উন নিবেন বলেও জানান তিনি।

যদি সত্যিই এমন পরীক্ষা চালানো হয় তা হলে এই প্রথম নিজ সীমান্তের বাইরে পরমাণু বোমার পরীক্ষা করবে পিয়ংইয়ং। চলতি মাসের গোড়ার দিকে উত্তর কোরিয়া একটি পরমাণু বোমার পরীক্ষা করেছে। দেশটির পরমাণু পরীক্ষা কেন্দ্র পাংগি-রিতে এ পরীক্ষা চালানো হয়েছিল।

পার্সটুডে/মূসা রেজা/২২