প্রথম তাজা গুলির মহড়া চালাল জিবুতিতে মোতায়েন চীনা বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i46541-প্রথম_তাজা_গুলির_মহড়া_চালাল_জিবুতিতে_মোতায়েন_চীনা_বাহিনী
আফ্রিকার শৃঙ্গ জিবুতিতে মোতায়েন চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএ নৌবাহিনী প্রথম তাজা গুলির সামরিক মহড়া চালিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০১৭ ০৮:৫১ Asia/Dhaka
  • প্রথম তাজা গুলির মহড়া চালাল জিবুতিতে মোতায়েন চীনা বাহিনী

আফ্রিকার শৃঙ্গ জিবুতিতে মোতায়েন চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএ নৌবাহিনী প্রথম তাজা গুলির সামরিক মহড়া চালিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর দিয়েছে।

গত মাসের ১ তারিখে এ ঘাঁটি উদ্বোধন করে পিএলএ নৌবাহিনী। এটাই সরাসরি বেইজিং কমান্ডে পরিচালিত বিদেশে মাটিতে চীনের প্রথম ঘাঁটি। জিবুতির ঘাঁটি কমান্ডার লিয়াং ইয়াং বলেছেন, তাজা গুলির মহড়ার মধ্য দিয়ে বিদেশ মোতায়েন চীনা সেনাদের জন্য নতুন প্রশিক্ষণ পদ্ধতি খতিয়ে দেখা হয়েছে। সৈন্যদেরকে যুদ্ধকালীন নানা মৌলিক দায়িত্ব পালন এবং অস্ত্র ব্যবহার করতে যেয়ে প্রচণ্ড গরম এবং আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়।

এতে আরো বলা হয়, জিবুতিতে মোতায়েন চীনা সেনারা এই প্রথম যুদ্ধ প্রশিক্ষণের জন্য শিবির ছেড়ে বাইরে গেছেন। মহড়ার বিষয়টি গোপন রাখতে চায়নি বলেই মরু পরিবেশে চীনা সেনারা নিল উর্দি পড়েছেন।#

পার্সটুডে/মূসা রেজা/২৬