সিরিয়া-রুশ বিমান অভিযানে দায়েশের ৭ ফিল্ড কমান্ডার, ১ সমন্বয়কারী নিহত
অক্টোবর ০৩, ২০১৭ ১৩:৩২ Asia/Dhaka
সিরিয়ায় রাশিয়ার বিমান বাহিনীর অভিযানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ৭ ফিল্ড কমান্ডারসহ এক সমন্বয়কারী নিহত হয়েছে। এছাড়া, ফোরাতের পূর্ব তীরে গত দু'দিনের অভিযানে ৩০৪ জন দায়েশ নিহত এবং ১৭০ জনের বেশি আহত হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ আজ (মঙ্গলবার) আরো জানান, গত দু দিন ধরে দায়েশ অবস্থান ধ্বংস করা অব্যাহত রেখেছে রুশ বিমান বাহিনী। অভিযানের মুখে দায়েশের প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রধান আস্তানা ধ্বংস হয়েছে। এছাড়া, আটটি ট্যাংক, তিনটি গোলান্দাজ ব্যবস্থা, ১৭টি বড় ভারী অস্ত্র এবং চারটি অস্ত্রাগার ধ্বংস হয়েছে।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় অভিযান শুরু করেছে রুশ বিমান বাহিনী। দামেস্কের অনুরোধে এ অভিযান শুরু করেছিল রাশিয়া।#
পার্সটুডে/মূসা রেজা/৩
ট্যাগ