রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i46987-রোহিঙ্গাদের_বিরুদ্ধে_মানবতা_বিরোধী_অপরাধ_সংঘটিত_হয়েছে_জাতিসংঘ
মিয়ানমারে মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর কঠোর দমনপীড়ন এবং নির্যাতনগুলো মানবতা বিরোধী অপরাধ হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছে জাতিসংঘের নারী ও শিশু মানবাধিকার বিষয়ক কমিটি।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
অক্টোবর ০৪, ২০১৭ ১৫:৫৯ Asia/Dhaka
  • রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে: জাতিসংঘ

মিয়ানমারে মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর কঠোর দমনপীড়ন এবং নির্যাতনগুলো মানবতা বিরোধী অপরাধ হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছে জাতিসংঘের নারী ও শিশু মানবাধিকার বিষয়ক কমিটি।

নারী ও শিশুদের বিরুদ্ধে বৈষম্য নিরসনে নিয়োজিত জাতিসংঘের কমিটি আজ (বুধবার) এক বিবৃতিতে বলেছে, "রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যে ধরনের নির্যাতন চালানো হয়েছে তা মানবতা বিরোধী অপরাধের সমতুল্য। বিশেষ করে রোহিঙ্গা নারী ও শিশুদের হত্যা, ধর্ষণ এবং তাদেরকে জোরপূর্বক বের করে দেয়ার মতো তাদের বিরুদ্ধে যেসব মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে সে বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।"     

বিবৃতিতে আরো বলা হয়েছে,"এসব মানবাধিকার লঙ্ঘন মানবতা বিরোধী অপরাধের শামিল এবং মিয়ানমারের সেনাবাহিনীসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর মাধ্যমে রোহিঙ্গাদের বিরুদ্ধে যেভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে তা বন্ধে মিয়ানমার সরকার ব্যর্থ হওয়ায় আমরা গভীর উদ্বেগ জানাচ্ছি।"

২০১৬-সালের অক্টোবর থেকে্ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে দেশটির সরকারের প্রত্যক্ষ মদদে সেনাবাহিনী এবং উগ্র বৌদ্ধরা হত্যা ও নির্যাতন চালিয়ে আসছে। আর গত আগস্ট  থেকে এ নির্যাতনের মাত্রা চরম আকার ধারণ করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৪