দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন পুতিন-সালমান
অক্টোবর ০৬, ২০১৭ ১৩:৩৬ Asia/Dhaka
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি রাজা সালমান মস্কোয় রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক বিষয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বৈঠকে রাশিয়া ও সৌদি আরবের আরও কয়েকজন কর্মকর্তা অংশ নিয়েছেন। বৈঠক শেষে পুতিন বলেছেন, দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বিস্তারিত বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
রাজা সালমানের মস্কো সফরের মধ্যদিয়ে রুশ-সৌদি দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন গতির সূচনা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। গত বুধবার রাতে দেড় হাজার সঙ্গী নিয়ে চার দিনের সফরে রাশিয়ায় পা রাখেন সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ। বিমান থেকে নামার সময় তিনি ব্যবহার করেন সোনার তৈরি চলন্ত সিঁড়ি। কিন্তু হুট করেই নষ্ট হয়ে যায় সেই সিঁড়ি। #
পার্সটুডে/মূসা রেজা/৬
ট্যাগ