'আমেরিকাকে তৃতীয় বিশ্ব যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন ট্রাম্প'
https://parstoday.ir/bn/news/world-i47217-'আমেরিকাকে_তৃতীয়_বিশ্ব_যুদ্ধের_দিকে_নিয়ে_যাচ্ছেন_ট্রাম্প'
মার্কিন সিনেটর পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান সিনেটর বব ক্রোকার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে তৃতীয় বিশ্ব যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। এ ছাড়া, ট্রাম্প সেভাবে দেশ পরিচালনা করছেন তা টিভি নাটকের জন্য উপযুক্ত হলেও হোয়াইট হাউজের জন্য মোটেও খাপ খায় না।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ০৯, ২০১৭ ১২:১১ Asia/Dhaka
  • ট্রাম্প এবং সিনেটর বব ক্রোকার
    ট্রাম্প এবং সিনেটর বব ক্রোকার

মার্কিন সিনেটর পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান সিনেটর বব ক্রোকার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে তৃতীয় বিশ্ব যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। এ ছাড়া, ট্রাম্প সেভাবে দেশ পরিচালনা করছেন তা টিভি নাটকের জন্য উপযুক্ত হলেও হোয়াইট হাউজের জন্য মোটেও খাপ খায় না।

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ক্রোকার। তিনি বলেন, ট্রাম্প গভীর উদ্বেগের সৃষ্টি করছেন। আসলে আমেরিকা নিয়ে যারাই ভাবেন তাদের জন্য ট্রাম্প উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলেও জানান তিনি।

রিপাবলিকান দলের সিনেটর হওয়া সত্ত্বেও ট্রাম্পের কঠোর সমালোচনা করতে দ্বিধা করেননি ক্রোকার। ট্রাম্পের নেতৃত্বের দক্ষতা নেই উল্লেখ করে তিনি বলেন, টুইটার বার্তা দিয়ে বরং প্রশাসনিক নীতি বাস্তবায়নে বাধা সৃষ্টি করছেন ট্রাম্প।

পার্সটুডে/মূসা রেজা/৯