আঞ্চলিক দেশগুলো ট্রাম্পের বক্তব্যকে উপেক্ষা করার পর কলিবফের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/iran-i162428-আঞ্চলিক_দেশগুলো_ট্রাম্পের_বক্তব্যকে_উপেক্ষা_করার_পর_কলিবফের_প্রতিক্রিয়া
পার্সটুডে- ইরানের সাথে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখা দেশগুলোর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির জবাবে ইরানের সংসদের স্পিকার বলেছেন: আমরা এই অঞ্চলে নতুন নিরাপত্তা ব্যবস্থা এবং অর্থনৈতিক সহযোগিতা গঠনের বিষয়ে প্রতিবেশী দেশগুলো থেকে অসংখ্য বার্তা পেয়েছি।
(last modified 2026-08-23T03:49:37+00:00 )
আগস্ট ২৩, ২০২৬ ০৯:৪৪ Asia/Dhaka
  • • ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
    • ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ

পার্সটুডে- ইরানের সাথে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখা দেশগুলোর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির জবাবে ইরানের সংসদের স্পিকার বলেছেন: আমরা এই অঞ্চলে নতুন নিরাপত্তা ব্যবস্থা এবং অর্থনৈতিক সহযোগিতা গঠনের বিষয়ে প্রতিবেশী দেশগুলো থেকে অসংখ্য বার্তা পেয়েছি।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের সংসদের স্পিকার শনিবার এক্স নেটওয়ার্কে তার ব্যক্তিগত পেজে একটি ইংরেজি পোস্টে লিখেছেন:

মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থে তার প্রতিটি মিত্র দেশের স্বার্থে আঘাত হানার ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের নিরাপত্তাকে এমনভাবে বিপন্ন করেছে যে, তারা এক মুহূর্তের জন্য তাদের সমগ্র অস্তিত্বকেই বিপন্ন বলে মনে করেছিল।

অথচ একটি নিজেদের উদ্যোগে স্বাধীন ব্যবস্থা এই অঞ্চলে সত্যিকারের শান্তি ও নিরাপত্তা নিয়ে আসতে পারে। #

পার্সটুডে/এমআরএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন