'মার্কিন কূটনীতিকের সংখ্যা আরো কমানোর নির্দেশ দিতে পারে রাশিয়া'
https://parstoday.ir/bn/news/world-i47341-'মার্কিন_কূটনীতিকের_সংখ্যা_আরো_কমানোর_নির্দেশ_দিতে_পারে_রাশিয়া'
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, সে দেশে নিযুক্ত মার্কিন কূটনীতিকের সংখ্যা ৩০০ কিংবা তার চেয়েও কমিয়ে আনতে পারে মস্কো। তিনি জানান, মার্কিন পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে এ কাজের নির্দেশ দিতে পারে রুশ সরকার।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ১১, ২০১৭ ১৭:৫৪ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, সে দেশে নিযুক্ত মার্কিন কূটনীতিকের সংখ্যা ৩০০ কিংবা তার চেয়েও কমিয়ে আনতে পারে মস্কো। তিনি জানান, মার্কিন পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে এ কাজের নির্দেশ দিতে পারে রুশ সরকার।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিষয়ক বিভাগের প্রধান গিওর্গি বরিসেংকো রাশিয়ার রিয়া বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। আমেরিকার স্যান ফ্রান্সিসকো শহরের রুশ কন্স্যুলেট অফিসসহ কয়েকটি কূটনৈতিক স্থাপনা বন্ধ করে দেয়ার পর মস্কোর পক্ষ থেকে এ সতর্কতামূলক বক্তব্য দেয়া হলো।

রাশিয়ায় মার্কিন দূতাবাস

গত জানুয়ারি মাসে রাশিয়ার অন্তত ৩৫ জন কূটনীতিককে বহিষ্কার করে সাবেক ওবামা প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরও এসব কূটনীতিককে ফেরত না নেয়ায় মস্কো পাল্টা পদক্ষেপ হিসেবে শতকরা ৬০ ভাগ মার্কিন কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে। এতে রাশিয়ায় নিযুক্ত কূটনীতিকের সংখ্যা নেমে এসেছে ৪৫৫ জনে। আমেরিকাতেও রুশ কূটনীতিকের ৪৫৫। রাশিয়া এখন বলছে, এটা হচ্ছে জাতিসংঘে নিযুক্ত কূটনীতিকসহ আমেরিকায় মোট কূটনীতিকের সংখ্যা। এরপরও মার্কিন সরকার বিষয়টিকে ইতিবাচকভাবে না দেখলে কূটনীতিকের সংখ্যা ৩০০'র নিচে নামিয়ে আনার নির্দেশ দেবে মস্কো।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১