পরমাণু সমঝোতা কার্যকরভাবে কাজ করছে, রদবদলের প্রয়োজন নেই: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i47549-পরমাণু_সমঝোতা_কার্যকরভাবে_কাজ_করছে_রদবদলের_প্রয়োজন_নেই_রাশিয়া
রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইরানের সঙ্গে সই করা আন্তর্জাতিক পরমাণু সমঝোতা কার্যকরভাবে কাজ করছে। চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জিসিপিওএ নামে পরিচিত চুক্তিতে গলদ থাকার মার্কিন দাবি নাকচ করে দিয়ে তিনি বলেন, এর কোনোরকম রদবদলের প্রয়োজনই নেই।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ১৬, ২০১৭ ০৯:১৫ Asia/Dhaka
  • রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
    রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইরানের সঙ্গে সই করা আন্তর্জাতিক পরমাণু সমঝোতা কার্যকরভাবে কাজ করছে। চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জিসিপিওএ নামে পরিচিত চুক্তিতে গলদ থাকার মার্কিন দাবি নাকচ করে দিয়ে তিনি বলেন, এর কোনোরকম রদবদলের প্রয়োজনই নেই।

জেসিপিওএ কমিশনের বৈঠকের ফাইল ছবি

রুশ সংবাদ সংস্থা তাসকে তিনি বলেন, "আমেরিকায় একটি প্রচলিত কথা রয়েছে আর তা হলো, যদি নষ্ট না হয়, তবে ঠিক করতে যেও না। জেসিপিওএ নিয়ে একই কথাই মার্কিন সহকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই।"  

পরমাণু সমঝোতাকে রদবদল করার মার্কিন আহ্বানকে ভুল বলে অভিহিত করে রিয়াবকভ বলেন, এটি ভালোভাবে কাজ করছে। তিনি আরো বলেন, ইরান পুরোপুরিভাবে জেসিপিওএ মেনে চললেও আমেরিকা তা মানছে না। পরমাণু সমঝোতার উন্নয়নের জন্য এখন আমেরিকাকে তা পুরোপুরি বাস্তবায়ন করতে হবে বলেও জানান তিনি। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান সমঝোতা পুরোপুরি মেনে চলে বলকে আমেরিকার কাছে ঠেলে দিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৬