‘অন্তহীন যুদ্ধের জন্য অবসরপ্রাপ্ত পাইলটদের তলব করা হচ্ছে’
https://parstoday.ir/bn/news/world-i47805-অন্তহীন_যুদ্ধের_জন্য_অবসরপ্রাপ্ত_পাইলটদের_তলব_করা_হচ্ছে’
মার্কিন অবসরপ্রাপ্ত পাইলটদের তলব করার মধ্যদিয়ে আমেরিকার অন্তহীন যুদ্ধের মানসিকতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন ম্যাগাজিন ‘ভ্যাটারেন্স টুডে’র সিনিয়র সম্পাদক গর্ডন ডাফ ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ২৪, ২০১৭ ০৮:২০ Asia/Dhaka
  • মার্কিন যুদ্ধবিমান
    মার্কিন যুদ্ধবিমান

মার্কিন অবসরপ্রাপ্ত পাইলটদের তলব করার মধ্যদিয়ে আমেরিকার অন্তহীন যুদ্ধের মানসিকতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন ম্যাগাজিন ‘ভ্যাটারেন্স টুডে’র সিনিয়র সম্পাদক গর্ডন ডাফ ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

তিনি বলেন- সৌদি আরব, ইসরাইল ও তুরস্কের গোয়েন্দা সংস্থাগুলো আমেরিকাকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। গর্ডন ডাফ বলেন, “এই দেশগুলো মার্কিন আইন প্রণেতাদেরকে অর্থ দিয়ে আমেরিকাকে অবৈধ স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। ২০০৩ সালে ইরাকে যেভাবে আমেরিকা অবৈধ আগ্রাসন চালিয়েছিল ঠিক তেমন আগ্রাসনের দিকে ঠেলে দিয়েছে এই তিন দেশের গোয়েন্দা সংস্থা।"

মার্কিন যুদ্ধবিমানে উঠছেন একজন পাইলট

তবে এই অন্তহীন যুদ্ধের বিষয়টি তিনি পরিষ্কার করেন নি। ধারণা করা হচ্ছে- ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা, আফগান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সেনা মোতায়েনের দিকে ইঙ্গিত করেছেন গর্ডান ডাফ। 

গত শনিবার মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, তারা অন্তত ১,০০০ অবসরপ্রাপ্ত পাইলটকে তলব করতে পারে। জাতীয়ভাবে যে পাইলটের মারাত্মক সংকট চলছে সে ঘাটতি মেটাতে এ ব্যবস্থা নেয়া হচ্ছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় কথিত সন্ত্রাসী হামলার পর সে সময়কার প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। এ বিষয়টি অনেকটা তারই মতো।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪