মার্কিন কংগ্রেসকে অবশ্যই পরমাণু সমঝোতা বাঁচাতে হবে: রুশ সিনেট
https://parstoday.ir/bn/news/world-i47817-মার্কিন_কংগ্রেসকে_অবশ্যই_পরমাণু_সমঝোতা_বাঁচাতে_হবে_রুশ_সিনেট
রাশিয়ার জাতীয় সংসদের উচ্চ কক্ষ সিনেটের সদস্যরা ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতাকে রক্ষা করার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানাতে যাচ্ছে। এজন্য সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি একটি খসড়া বিল তৈরি করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ২৪, ২০১৭ ১৩:৫৯ Asia/Dhaka
  • রুশ সিনেট
    রুশ সিনেট

রাশিয়ার জাতীয় সংসদের উচ্চ কক্ষ সিনেটের সদস্যরা ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতাকে রক্ষা করার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানাতে যাচ্ছে। এজন্য সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি একটি খসড়া বিল তৈরি করেছে।

ওই বিলে পরমাণু সমঝোতা রক্ষার জন্য মার্কিন কংগ্রেসের সমস্ত ক্ষমতা ব্যবহার করার কথা বলা হয়েছে। বিলটি মূলত তৈরি করা হয়েছে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা সংরক্ষণের বিষয়ে মার্কিন আইন প্রণেতাদের দায়িত্ব স্মরণ  করিয়ে দেয়ার জন্য। বিলে বলা হয়েছে- পরমাণু সমঝোতা ভেঙে পড়লে তা চরম বিপদের কারণ হতে পারে।

মার্কিন সিনেট

রুশ সিনেটররা পরমাণু সমঝোতা রক্ষার জন্য পশ্চিমা রাজনৈতিক নেতাদেরকেও নিজ নিজ দেশে তাদের প্রভাব কাজে লাগানোর জন্য খসড়া বিলে আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পরমাণু সমঝোতাকে প্রত্যয়ন না করার ঘোষণা দিয়ে এই সমঝোতাকে হুমকির মুখে ফেলেছেন। খসড়া এই বিল নিয়ে ভোটাভুটির জন্য বুধবার রুশ সংসদে তোলা হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪