‘আমেরিকা বি-৫২ পরমাণু বিমান বহরকে সতর্কাবস্থায় রাখার প্রস্তুতি নিচ্ছে না’
https://parstoday.ir/bn/news/world-i47839-আমেরিকা_বি_৫২_পরমাণু_বিমান_বহরকে_সতর্কাবস্থায়_রাখার_প্রস্তুতি_নিচ্ছে_না’
মার্কিন বিমান বাহিনী কৌশলগত বি-৫২ পরমাণু বোমারু বিমান বহরকে সতর্কাবস্থায় রাখার প্রস্তুতি নিচ্ছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা নাকচ করে দিয়েছেন দেশটির এক প্রতিরক্ষা কর্মকর্তা।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ২৫, ২০১৭ ০৮:৩৭ Asia/Dhaka
  • ‘আমেরিকা বি-৫২ পরমাণু বিমান বহরকে সতর্কাবস্থায় রাখার প্রস্তুতি নিচ্ছে না’

মার্কিন বিমান বাহিনী কৌশলগত বি-৫২ পরমাণু বোমারু বিমান বহরকে সতর্কাবস্থায় রাখার প্রস্তুতি নিচ্ছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা নাকচ করে দিয়েছেন দেশটির এক প্রতিরক্ষা কর্মকর্তা।

পেন্টাগনের সামরিক ব্রিফিংয়ের সময় এ কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল এড. থমাস। তিনি বলেন,  ২৪ ঘণ্টার জন্য পরমাণু বোমারু বিমান বহরকে সতর্কাবস্থায় রাখার বিষয়ে কোনো আলোচনা হয়নি। এ সংক্রান্ত কোনো পরিকল্পনাও মার্কিন সেনাবাহিনীর নেই বলে দাবি করেন তিনি। মার্কিন সামরিক বিষয়ক ওয়েব সাইট মিলিটারি ডট কম এ খবর দিয়েছে।

তিনি আরো দাবি করেন, মার্কিন বিমান বাহিনী যে কোনো মিশনের জন্য দ্রুততম সময়ে প্রস্তুতি নিতে পারবে। অবশ্য অভিযান চালানোর প্রয়োজনীয় নির্দেশ মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ডের কাছ থেকে আসতে হবে বলেও জানান তিনি।

পার্সটুডে/মূসা রেজা/২৫