পরমাণু সমঝোতার ধারা আরো কঠিন করার কাজ করছে মার্কিন সিনেটররা
https://parstoday.ir/bn/news/world-i47853-পরমাণু_সমঝোতার_ধারা_আরো_কঠিন_করার_কাজ_করছে_মার্কিন_সিনেটররা
মার্কিন সিনেটর বব ক্রোকার এবং টম কটন ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার ধারা আরো কঠিন করার জন্য একটি খসড়া বিল তৈরি করছেন।  
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ২৫, ২০১৭ ১৫:৪৭ Asia/Dhaka
  • বব ক্রোকার
    বব ক্রোকার

মার্কিন সিনেটর বব ক্রোকার এবং টম কটন ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার ধারা আরো কঠিন করার জন্য একটি খসড়া বিল তৈরি করছেন।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা প্রত্যয়ন করবেন না বলে ঘোষণা দেয়ার পর দুই সিনেটর এ উদ্যোগ নিলেন। বার্তা সংস্থা রয়টার্স আজ জানিয়েছে, পরমাণু সমঝোতার জন্য নতুন কঠোর ধারা আসছে যার মধ্যে থাকবে ইরানের নিষেধাজ্ঞা পুনর্বহাল। বিলের খসড়ায় বলা হচ্ছে- যদি ইরান ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে অথবা পরমাণু স্থাপনা পরিদর্শনে বাধা দেয় তাহলে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

রয়টার্স বলছে, গত ১৩ অক্টোবর ট্রাম্পের ইরান-বিরোধী বক্তব্যের সময়ই এ বিল তৈরি করা হচ্ছিল। ওইদিন ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা প্রত্যয়ন করতে অস্বীকার করলেও সমঝোতা থেকে আমেরিকাকে প্রত্যাহার করেন নি। তিনি কংগ্রেসকে ৬০ দিন সময় বেধে দিয়ে বলেছেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বের হয়ে যাবে নাকি মেনে চলবে তা ঠিক করবে কংগ্রেস।

পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গেলে মার্কিন সরকারকে ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গেলে মিত্রদের সঙ্গে আমেরিকার দূরত্ব বাড়তে পারে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫