হিজবুল্লাহর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i47869-হিজবুল্লাহর_ওপর_নতুন_নিষেধাজ্ঞা_আরোপ_করল_আমেরিকা
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। কোনো বিরোধিতা ছাড়াই কণ্ঠভোটে গতকাল (বুধবার) প্রতিনিধি পরিষদে এ নিষেধাজ্ঞা বিল পাস হয়।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২৬, ২০১৭ ০৮:১৮ Asia/Dhaka
  • হিজবুল্লাহ যোদ্ধা (ফাইল ফটো)
    হিজবুল্লাহ যোদ্ধা (ফাইল ফটো)

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। কোনো বিরোধিতা ছাড়াই কণ্ঠভোটে গতকাল (বুধবার) প্রতিনিধি পরিষদে এ নিষেধাজ্ঞা বিল পাস হয়।

হিজবুল্লাহর বিরুদ্ধে ‘হত্যা ও ধ্বংসাত্মক’ তৎপরতার কথিত অভিযোগ এনে মার্কিন কংগ্রেসের নিম্মকক্ষে এ বিল পাস করা হলো।

লেবানন ও সিরিয়া সীমান্তে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে যখন হিজবুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তখন মার্কিন প্রতিনিধি পরিষদ জনপ্রিয় সংগঠনটির ওপর নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপ করল।

মার্কিন প্রতিনিধি পরিষদ

বিল পাস হওয়ার পর প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড রয়সে তার ভাষায় বলেছেন, নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে হিজবুল্লাহর আর্থিক সক্ষমতা ধ্বংস হবে এবং ‘হত্যা ও ধ্বংসাত্মক’ তৎপরতার বিষয়ে জবাবদিহি করতে বাধ্য হবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬