ইরাকে দীর্ঘ সময় থাকার পাঁয়তারা করছে আমেরিকা!
https://parstoday.ir/bn/news/world-i47950-ইরাকে_দীর্ঘ_সময়_থাকার_পাঁয়তারা_করছে_আমেরিকা!
ইরাকে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ প্রায় নির্মূল হওয়া সত্ত্বেও দেশটিতে আমেরিকার সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন জোটের কমান্ডার লে. জেনারেল পল ফাঙ্ক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৮, ২০১৭ ১৫:১৩ Asia/Dhaka
  • মার্কিন নেতৃত্বাধীন জোটের কমান্ডার লে. জেনারেল পল ফাঙ্ক
    মার্কিন নেতৃত্বাধীন জোটের কমান্ডার লে. জেনারেল পল ফাঙ্ক

ইরাকে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ প্রায় নির্মূল হওয়া সত্ত্বেও দেশটিতে আমেরিকার সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন জোটের কমান্ডার লে. জেনারেল পল ফাঙ্ক।

গত বৃহস্পতিবার জেনারেল ফাঙ্ক 'ইউএসএ টুডে'কে দেয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দেন,  ইরাকে দীর্ঘ মেয়াদে থাকার জন্য আমেরিকার সামরিক বাহিনীকে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, "ইরাকে একটি শক্তিশালী অংশীদার ভিত্তিক সক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্যে সেখানে দীর্ঘ মেয়াদে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমাদেরকে একটি কাঠামোর মধ্যে প্রস্তুতি নিতে হবে। তবে এ ক্ষেত্রে আমেরিকার নীতি নির্ধাারকদের সিদ্ধান্ত নিতে হবে।"

পারস্য উপসাগরে মার্কিন নেভির একটি জঙ্গিবিমান

২০১৪ সালে তাকফিরি দায়েশ ইরাক জুড়ে সহিংসতা এবং হত্যাযজ্ঞ চালিয়ে বিপুল এলাকা দখলে নেয়। এরপর দেশটির স্বেচ্ছাসেবী সংগঠন পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটস বা হাশদ আশ শাবির যোদ্ধাদের সহযোগিতায় সেনাবাহিনী দায়েশের বিরুদ্ধে লড়াই চালিয়ে সন্ত্রাসীদের কাছ থেকে সব গুরুত্বপূর্ণ এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়।   

একই বছর মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বিশেষ করে দায়েশের অবস্থানে বিমান হামলা চালানোর কথা দাবি করে আসছে। তবে মার্কিন বাহিনীর হামলায় দায়েশের শক্তি দুর্বল হয় নি বলে অনেকেই মনে করেন।

এদিকে,  ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল এবাদি গত মঙ্গলবার বলেছেন, ইরাকে নিজেদের সামরিক উপস্থিতি কমানোর জন্য ওয়াংশিংটন প্রস্তুতি নিতে শুরু করেছে। পাশাপাশি ইরাক থেকে দায়েশ পুরোপুরি নির্মূল হওয়ার পর তার দেশে মার্কিন বিমান বাহিনীর উপস্থিতির প্রয়োজন নেই বলেও জানান তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/২৮