গোপনে সৌদি সফর করলেন ট্রাম্পের মেয়ের জামাই জার্ড কুশনার
https://parstoday.ir/bn/news/world-i47988-গোপনে_সৌদি_সফর_করলেন_ট্রাম্পের_মেয়ের_জামাই_জার্ড_কুশনার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষস্থানীয় উপদেষ্টা এবং তার মেয়ের জামাই জার্ড কুশনার গোপনে সৌদি আরব সফর করেছেন। চলতি বছরে এ নিয়ে ইহুদি ধর্মাবলম্বী কুশনার তৃতীয় দফা সৌদি আরব সফর করলেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ৩০, ২০১৭ ০৫:৫২ Asia/Dhaka
  • গোপনে সৌদি সফর করলেন ট্রাম্পের মেয়ের জামাই জার্ড কুশনার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষস্থানীয় উপদেষ্টা এবং তার মেয়ের জামাই জার্ড কুশনার গোপনে সৌদি আরব সফর করেছেন। চলতি বছরে এ নিয়ে ইহুদি ধর্মাবলম্বী কুশনার তৃতীয় দফা সৌদি আরব সফর করলেন।

একটি বাণিজ্যিক বিমানে করে বুধবার সৌদি আরবে যান এবং শনিবার ফিরে আসেন। কুশনারের সফরসঙ্গী হয়েছিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপ উপদেষ্টা ডিনা পাওয়েল এবং মার্কিন প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যাসন গ্রিনব্ল্যাট। হোয়াইট হাউজের সূত্রের বরাত দিয়ে রাজনৈতিক সংবাদ বিষয়ক ওয়েবসাইট ‘পোলিটিকো’ এ সংবাদ দিয়েছে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান

ইহুদিবাদী ইসরাইলসহ কয়েকটি আরব দেশের সঙ্গে ইভানকা ট্রাম্পের বর কুশনারের যোগাযোগ আছে বলে খবরে উল্লেখ করা হয়। কিন্তু, সৌদি সফরকালে কুশনার কার কার সঙ্গে সাক্ষাৎ করেছেন সে বিষয়ে কিছু বলেননি হোয়াইট হাউজ কর্মকর্তা। অবশ্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কুশনারের গভীর সম্পর্ক রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৩০