প্রশিক্ষণার্থী ৩ মুসলিম মার্কিন মেরিনের ওপর বর্বরোচিত আচরণ: যন্ত্রে ঢুকিয়ে নির্যাতন
https://parstoday.ir/bn/news/world-i48318-প্রশিক্ষণার্থী_৩_মুসলিম_মার্কিন_মেরিনের_ওপর_বর্বরোচিত_আচরণ_যন্ত্রে_ঢুকিয়ে_নির্যাতন
মার্কিন মেরিন বাহিনীতে মুসলিম বর্বরোচিত নির্যাতনের চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হয়েছে। মেরিন বাহিনীর সাবেক প্রশিক্ষক গানারি সার্জেন্ট জোসেফ ফেলিক্সকে অপরাধী হিসেবে প্রমাণের মধ্য দিয়ে এ সব তথ্য প্রকাশিত হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ১০, ২০১৭ ১৪:২৮ Asia/Dhaka
  • প্রশিক্ষণার্থী ৩ মুসলিম মার্কিন মেরিনের ওপর বর্বরোচিত আচরণ: যন্ত্রে ঢুকিয়ে নির্যাতন

মার্কিন মেরিন বাহিনীতে মুসলিম বর্বরোচিত নির্যাতনের চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হয়েছে। মেরিন বাহিনীর সাবেক প্রশিক্ষক গানারি সার্জেন্ট জোসেফ ফেলিক্সকে অপরাধী হিসেবে প্রমাণের মধ্য দিয়ে এ সব তথ্য প্রকাশিত হয়েছে।

৩৪ বছরের ফেলিক্স তিন মুসলিম মেরিন সেনাকে প্রশিক্ষণের নামে অমানুষিক নির্যাতন করেছে। তাদেরকে মৌখিক ও দৈহিক নির্যাতন করার বিষয়টি প্রমাণিত হয়েছে। সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের প্যারিস দ্বীপের মার্কিন মেরিনের একটি স্থাপনায় প্রশিক্ষণ চলাকালে এ সব মুসলিম নির্যাতনের শিকার হয়েছিলেন।

ফেলিক্স এ সব প্রশিক্ষণার্থীর উদ্দেশ্যে ইসলাম অবমাননাকর মন্তব্য করতেন। পাশাপাশি শিল্পখাতে ব্যবহার করা হয় এমন যন্ত্রের মাধ্যমে তাদের ওপর দৈহিক নির্যাতন চালিয়েছে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে এ সব তথ্য দিয়েছেন মার্কিন সরকার পক্ষে কৌসুলি লে. কর্নেল জন নোরম্যান।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মুসলিম মেরিন প্রশিক্ষণার্থীদেরকে ডাকার সময়ে তাদেরকে 'সন্ত্রাসী' এবং 'আইএসআইএস' হিসেবে সম্বোধন করতো ফেলিক্স। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে আমেরিকাসহ কোনো কোনো দেশের সংবাদ মাধ্যমে 'আইএসআইএল' বা 'আইএসআইএস' হিসেবে অভিহিত করা হয়।

এদিকে, এ তিন মুসলমান মেরিন সেনার একজন রাহিল সিদ্দিকি ১২ মিটার উঁচু থেকে পড়ে মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে মার্কিন মেরিন কোরের বিরুদ্ধে ১০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছে তার পরিবার। বিবাদী পক্ষের আইনজীবী দাবি করেছেন , প্রকৃতপক্ষে আত্মহত্যা করেছেন রাহিল। কিন্তু রাহিলের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বিরামহীন নিপীড়নের জেরেই লাফিয়ে পড়তে বাধ্য হয়েছিলেন তিনি।

অপর দুই প্রশিক্ষণার্থী আমির ব্যুরমেচে এবং রেখান হাওয়েজ তাদের দেয়া সাক্ষ্যে বলেছেন, কাপড় শুকানোর জন্য শিল্প পর্যায়ে ব্যবহৃত যন্ত্রে তাদেরকে ঢুকিয়ে দিয়ে তারপর ওটি চালিয়ে দিয়েছিল ফেলিক্স।

এদিকে, ওয়াশিংটন পোস্টের খবরে স্বীকার করা হয়েছে, ২০১৫ সালের পর থেকে মুসলিম বিরোধী নির্যাতনের অভিযোগে ২০ মেরিন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত হয়েছে। এদের মধ্যে ১৩জনকে শাস্তি দেয়া হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১০