'চলতি বছরেই মার্কিন ভূখণ্ডে হামলায় সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করবে উ. কোরিয়া'
নভেম্বর ২০, ২০১৭ ১৪:৩৯ Asia/Dhaka
-
উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ফাইল ফটো)
উত্তর কোরিয়া চলতি বছরের শেষ নাগাদ মার্কিন মূল ভূখণ্ডে হামলার উপযোগী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরি করবে। দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যদের এ তথ্য দিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস।

দক্ষিণ কোরিয়ার সংসদীয় গোয়েন্দা কমিটির অন্যতম সদস্য ই ওয়ান-ইয়ং সংবাদ মাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, পিয়ংইয়ংয়ের সামরিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য সংসদের অধিবেশনে এ তথ্য দেয় ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস।
গোয়েন্দা সংস্থাটি বলছে, উত্তর কোরিয়া নতুন করে পরমাণু পরীক্ষা চালাবে বলে কোনো আভাস পাওয়া যায় নি। ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস আরো বলেছে, তাদের গোয়েন্দা এবং বিশ্লেষকরা উত্তর কোরিয়ার তৎপরতার ওপর গভীরভাবে নজর রাখছে।#
পার্সটুডে/মূসা রেজা/২০
ট্যাগ