শক্তভাবে আমেরিকার পরমাণু সমঝোতা মেনে চলা উচিত: ইইউ
https://parstoday.ir/bn/news/world-i49425-শক্তভাবে_আমেরিকার_পরমাণু_সমঝোতা_মেনে_চলা_উচিত_ইইউ
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা আমেরিকার শক্তভাবে মেনে চলা উচিত। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
ডিসেম্বর ০৫, ২০১৭ ২২:৩৬ Asia/Dhaka
  • রেক্স টিলারসন (বামে) ও ফেডেরিকা মোগেরিনি
    রেক্স টিলারসন (বামে) ও ফেডেরিকা মোগেরিনি

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা আমেরিকার শক্তভাবে মেনে চলা উচিত। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন।

সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার খারাপ পরিণতি সম্পর্কে তিনি আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়েছেন। মোগেরিনি বলেছেন, “পরমাণু সমঝোতা মেনে চলার বিষয়ে ইইউ অত্যন্ত বেশি গুরুত্ব দিচ্ছে। আমি নিশ্চিত করে বলেছি যে, ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তার জন্যই ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতার বাস্তবায়ন অব্যাহত রাখার পক্ষে ইইউ।”

নির্বাচনী প্রচারণার সময় থেকে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে আসছেন- তিনি পরমাণু সমঝোতা বাতিলের পক্ষে। তবে ইউরোপীয় ইউনিয়নে এ পর্যন্ত সমঝোতার পক্ষে নিজের অবস্থান ধরে রেখেছে এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য এ সমঝোতাকে ইইউ কূটনীতির বিজয় বলে মনে করে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫