আসাদই সিরিয়ার শাসন ক্ষমতায় থাকবেন: ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন
https://parstoday.ir/bn/news/world-i49987-আসাদই_সিরিয়ার_শাসন_ক্ষমতায়_থাকবেন_ফরাসি_প্রেসিডেন্ট_ম্যাকরন
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতায় থাকবেন বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। 'যুদ্ধক্ষেত্রে' আসাদ বিরোধী গোষ্ঠীগুলো পরাজিত হওয়ায় এই বাস্তবতা তৈরি হয়েছে বলে জানান তিনি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ১৮, ২০১৭ ১৩:৪৪ Asia/Dhaka
  • ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন
    ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতায় থাকবেন বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। 'যুদ্ধক্ষেত্রে' আসাদ বিরোধী গোষ্ঠীগুলো পরাজিত হওয়ায় এই বাস্তবতা তৈরি হয়েছে বলে জানান তিনি।

আসাদ সরকারকে উৎখাত করার লক্ষ্যে দেশটিতে ২০১১ সাল থেকে সশস্ত্র সংঘাত শুরু হয়। একইসঙ্গে দামেস্ক সরকার এবং সিরিয় সেনাবাহিনীকে কোনঠাসা করার লক্ষ্যে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা এ লড়াইয়ে যোগ দেয়। কিন্তু এই যুদ্ধে সিরিয়ার মিত্র ইরান এবং রাশিয়া যুক্ত হওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলে যায় এবং দেশটির সেনাবাহিনী আসাদ বিরোধী প্রায় সব গোষ্ঠীকে নির্মূল করতে সক্ষম হয়।  

গতকাল (রোববার) ফ্রান্স ২৪ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন বলেন, "সিরিয়া যুদ্ধে ইরান এবং রাশিয়া বিজয়ী হওয়ায় আসাদই দেশটির ক্ষমতায় থাকবেন।" তিনি আরো বলেন, "সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে বাশার আল আসাদই থাকবেন। কারণ যারা তাকে রক্ষা করেছে তারা সিরিয়া যুদ্ধে জয়লাভ করেছে।এটা ইরান বা রাশিয়া হোক।"

এছাড়া, ফ্রান্সের পক্ষ থেকে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বড় ধরনের ভূমিকা পালনের ইচ্ছার কথা জানিয়ে ম্যাকরন বলেন, "সিরিয়া সংকটের ক্ষেত্রে একটি রাজনৈতিক সমাধান বের করার ব্যাপারে তার সরকার চেষ্টা চালাবে। এই লক্ষ্যে সিরিয়ার সরকার এবং বিরোধীদের একই আলোচনার টেবিলে আনার কথাও জানান তিনি।" #

পার্সটুডে/বাবুল আখতার/১৮