আফগানিস্তানে ১০ হাজারের বেশি দায়েশ রয়েছে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i50323-আফগানিস্তানে_১০_হাজারের_বেশি_দায়েশ_রয়েছে_রাশিয়া
আফগানিস্তান বিষয়ক রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত জামির কাবুলভ সতর্ক করে বলেছেন, আফগানিস্তানে বর্তমানে ১০ হাজারের বেশি দায়েশ সন্ত্রাসী রয়েছে। ইরাক ও সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসীদের পরাজয়ের পর আফগানিস্তানে দায়েশের উপস্থিতি বাড়ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৪, ২০১৭ ১৫:৫৩ Asia/Dhaka
  • জামির কাবুলভ
    জামির কাবুলভ

আফগানিস্তান বিষয়ক রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত জামির কাবুলভ সতর্ক করে বলেছেন, আফগানিস্তানে বর্তমানে ১০ হাজারের বেশি দায়েশ সন্ত্রাসী রয়েছে। ইরাক ও সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসীদের পরাজয়ের পর আফগানিস্তানে দায়েশের উপস্থিতি বাড়ছে।

রাশিয়ার সংবাদ সংস্থা স্পুৎনিককে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য দিয়েছেন কাবুলভ। তিনি বলেন, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের জাওজান ও সারে পোল প্রদেশে দায়েশের উপস্থিতিতে রাশিয়া বিশেষভাবে চিন্তিত। তিনি বলেন, সম্প্রতি এসব এলাকায় ফ্রান্স ও আলজেরিয়ার সন্ত্রাসীদেরকে চিহ্নিত করা হয়েছে।

আটককৃত আফগান দায়েশ

কাবুলভ বলেন, "উগ্র সন্ত্রাসী দায়েশের সামনে সুস্পষ্ট লক্ষ্য রয়েছে যে, তারা আফগানিস্তানের বাইরেও তাদের তৎপরতা বাড়াতে চায়। এটা বিশেষ করে মধ্য এশিয়ার দেশগুলো ও রাশিয়ার দক্ষিণাঞ্চলের জন্য একটা মারাত্মক নিরাপত্তা ঝুঁকি।"

রুশ প্রেসিডেন্টের এ বিশেষ প্রতিনিধি বলেন, সন্ত্রাসী গোষ্ঠগুলোর পেছনে বিদেশী পৃষ্ঠপোষকতা রয়েছে এবং আফগানিস্তানে তারা পশ্চিমা অস্ত্র পাচ্ছে। নানা সময় এসব সন্ত্রাসীকে হেলিকপ্টারে করে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেয়ার ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন কাবুলভ। তিনি জানান, বিষয়টি নিয়ে বহুবার পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪