মার্কিন ঘাঁটিতে সিরিয়ার সন্ত্রাসীরা প্রশিক্ষণ নিচ্ছে: রুশ সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/world-i50485-মার্কিন_ঘাঁটিতে_সিরিয়ার_সন্ত্রাসীরা_প্রশিক্ষণ_নিচ্ছে_রুশ_সেনাপ্রধান
রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব দ্যা জেনারেল স্টাফ ভ্যালেরি গেরামিসভ বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশসহ অন্য সন্ত্রাসীরা সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। সিরিয়াকে অস্থিতিশীল করে তোলার জন্য মার্কিন সেনারা এসব সন্ত্রাসীদের নির্দেশনা দিচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৭, ২০১৭ ২১:৪৭ Asia/Dhaka
  • সিরিয়ার আত-থানফ ঘাঁটিতে মেশিনগান বসানো একটি গাড়িতে এক সন্ত্রাসীকে দেখা যাচ্ছে (বামে); পাশের গাড়িতে এক মার্কিন সেনা
    সিরিয়ার আত-থানফ ঘাঁটিতে মেশিনগান বসানো একটি গাড়িতে এক সন্ত্রাসীকে দেখা যাচ্ছে (বামে); পাশের গাড়িতে এক মার্কিন সেনা

রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব দ্যা জেনারেল স্টাফ ভ্যালেরি গেরামিসভ বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশসহ অন্য সন্ত্রাসীরা সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। সিরিয়াকে অস্থিতিশীল করে তোলার জন্য মার্কিন সেনারা এসব সন্ত্রাসীদের নির্দেশনা দিচ্ছে।

রাশিয়ার কমোসমোলস্কায়া প্রাভদা পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে রুশ সেনাপ্রধান বুধবার এসব কথা বলেছেন। তিনি বলেন, সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আত-থানফ শহরের কাছে একটি মার্কিন ঘাঁটিকে সন্ত্রাসীদের প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত করা হয়েছে।

জেনারেল ভ্যালেরি গেরামিসভ

মার্কিন সেনা পরিচালিত আত-থানফ ঘাঁটির পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে রুশ সেনাপ্রধান বলেন, “স্যাটেলাইট চিত্র ও অন্যান্য তথ্য থেকে দেখা যাচ্ছে যে, সন্ত্রাসীরা ওই ঘাঁটিতে অবস্থান করছে এবং তারা সক্রিয়ভাবে সেখানে প্রশক্ষিণ নিচ্ছে।”

তিনি আরো অভিযোগ করেন, উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের শাদ্দাদাহ শহরের কাছে একটি শরণার্থী শিবিরকে সন্ত্রাসীদের প্রশিক্ষণ ক্যাম্প হিসেবে ব্যবহার করছে আমেরিকা। জেনারেল ভ্যালেরি বলেন, যেসব সন্ত্রাসী প্রশিক্ষণ নিচ্ছে তারা দায়েশের সদস্য; শুধুমাত্র তারা রং পাল্টেছে এবং এ অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য “নিউ সিরিয়ান আর্মি” এবং অন্য নামে সন্ত্রাসীদের ব্যবহার করছে আমেরিকা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭