নিউ ইয়র্কের আবাসিক ভবনে আগুন; শিশুসহ নিহত ১২
https://parstoday.ir/bn/news/world-i50555-নিউ_ইয়র্কের_আবাসিক_ভবনে_আগুন_শিশুসহ_নিহত_১২
আমেরিকার নিউ ইয়র্ক শহরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত ১২ জন মারা গেছেন। এ ঘটনায় চারজন মারাত্মকভাবে আহ্ত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৭ ১৩:২০ Asia/Dhaka
  • নিউ ইয়র্কে আবসিক ভবনের আগুন নেভানোর চেষ্টা
    নিউ ইয়র্কে আবসিক ভবনের আগুন নেভানোর চেষ্টা

আমেরিকার নিউ ইয়র্ক শহরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত ১২ জন মারা গেছেন। এ ঘটনায় চারজন মারাত্মকভাবে আহ্ত হয়েছেন।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ পরিষ্কার নয় তবে জানা গেছে- ভবনের প্রথম তলায় আগুন লেগে দ্রুত তা চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে।

পরে নিউ ইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্ল্যাসিও সাংবাদিকদের বলেন, "আমি দুঃখিত যে, এক বছরের একটি শিশুসহ ১২ জন নিউ ইয়র্কবাসী মারা গেছেন।" তিনি বলেন, বহু বছরের ধরে এমন মারাত্মক অগ্নিকাণ্ডে এত বেশি লোকের প্রাণহানির ঘটনা ঘটে নি। তিনি জানান, যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের অবস্থা গুরুতর এবং তাদরে মধ্যে কেউ কেউ মারা যেতে পারেন।

নিউ ইয়র্কের মেয়র জানিয়েছেন, যারা মারা গেছেন তাদের বয়স এক থেকে ৫০ বছরের মধ্যে এবং ওই ভবন থেকে যাদেরকে সরিয়ে নেয়া হয়েছে তাদেরকে পাশের একটি স্কুলে রাখা হয়েছে। নিউ ইয়র্কে এখন প্রচণ্ড শীতার্ত আবহাওয়া বিরাজ করছে। এর মধ্যে ভবন ছেড়ে এসব লোকজনকে বাইরে জীবন কাটাতে হচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯