২০১৮ সালে মার্কিন বাহিনীতে প্রথম দুর্ঘটনা: নিহত ২
https://parstoday.ir/bn/news/world-i51701-২০১৮_সালে_মার্কিন_বাহিনীতে_প্রথম_দুর্ঘটনা_নিহত_২
চলতি ২০১৮ সালে মার্কিন সামরিক বাহিনীতে প্রথম দুর্ঘটনায় দুই সেনা মারা গেছে। ক্যালিফোর্নিয়ার ফোর্ট ইরউইন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নেয়ার সময় একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে গতকাল (শনিবার) ওই দুই সেনা মারা যায়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ২১, ২০১৮ ১০:৪৩ Asia/Dhaka
  • মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার
    মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার

চলতি ২০১৮ সালে মার্কিন সামরিক বাহিনীতে প্রথম দুর্ঘটনায় দুই সেনা মারা গেছে। ক্যালিফোর্নিয়ার ফোর্ট ইরউইন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নেয়ার সময় একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে গতকাল (শনিবার) ওই দুই সেনা মারা যায়।

পেন্টাগনের অন্যতম সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জ্যাসন এস. ব্রাউন ফক্স নিউজকে জানান, “দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত চলছে এবং তারপরই নিহতদের আত্মীয়-স্বজনকে খবর দেয়া হবে। সে কারণে আমরা এ বিষয়ে এখনই বিস্তারিত জানাতে পারছি না।”

আমেরিকার অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তুতিমূলক প্রশিক্ষণ অনুশীলনের সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে এবং পাইলট ও কো-পাইলট দুজনই মারা গেছে। বলা হচ্ছে- কলোরাডোর ফোর্ট কারসন থেকে হেলিকপ্টারটি ক্যালিফোর্নিয়ার ফোর্ট ইরউইন প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছায়। হেলিকপ্টারটি হেলফায়ার মিসাইল, রকেট পড ও ৩০ মিলিমিটারের চেইন গান সজ্জিত ছিল।

২০১৬ সালের চেয়ে গত বছর যুদ্ধের বাইরে বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সেনা মৃত্যুর হার প্রায় দ্বিগুণ ছিল।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১