যারা ইরানকে আরবদের শত্রু ভাবে তারা পাগল: মিশরীয় রাজনীতিবিদ
https://parstoday.ir/bn/news/world-i52869-যারা_ইরানকে_আরবদের_শত্রু_ভাবে_তারা_পাগল_মিশরীয়_রাজনীতিবিদ
মিশরের ‘স্ট্রং ইজিপ্ট’ দলের প্রধান আব্দেল মোনেম আবুল ফোতুহ বলেছেন, যারা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে আরব বিশ্বের শত্রু মনে করে তারা পাগল। তিনি আরো বলেছেন, আরব বিশ্বের একমাত্র শত্রু হচ্ছে ইহুদিবাদী ইসরাইল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০১৮ ০৫:৪৩ Asia/Dhaka
  • মিশরের ‘স্ট্রং ইজিপ্ট’ দলের প্রধান আব্দেল মোনেম আবুল ফোতুহ
    মিশরের ‘স্ট্রং ইজিপ্ট’ দলের প্রধান আব্দেল মোনেম আবুল ফোতুহ

মিশরের ‘স্ট্রং ইজিপ্ট’ দলের প্রধান আব্দেল মোনেম আবুল ফোতুহ বলেছেন, যারা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে আরব বিশ্বের শত্রু মনে করে তারা পাগল। তিনি আরো বলেছেন, আরব বিশ্বের একমাত্র শত্রু হচ্ছে ইহুদিবাদী ইসরাইল।

আবুল ফোতুহ রোববার আল-জাযিরাকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কিছু আরব দেশের গোপন সম্পর্কের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এসব আরব দেশের শাসকরা বায়তুল মুকাদ্দাস ও ফিলিস্তিন প্রসঙ্গকে চিরতরে বিদায় জানিয়েছেন।

বিগত মাসগুলোতে মধ্যপ্রাচ্যের কিছু তাবেদার শাসক বিশেষ করে সৌদি সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে উঠেপড়ে লেগেছে। রিয়াদ এমন সময় এ প্রচেষ্টা চালাচ্ছে যখন ইসরাইল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে পাশবিক দমনপীড়ন চালাচ্ছে এবং আরবদের বিস্তীর্ণ ভূমি জবরদখল করে রেখেছে।

সৌদি রাজা সালমান (বামে) ও ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু 

মধ্যপ্রাচ্যে উগ্র তাকফিরি সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার পেছনেও সৌদি-ইসরাইলি সহযোগিতা কাজ করেছে। ইরাক ও সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে লেলিয়ে দেয়ার পেছনে তেল আবিব ও রিয়াদের হাত থাকার বিষয়টি এখন আর কারো অজানা নয়।

পর্যবেক্ষকরা মনে করছেন, যে বিষয়টি সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইলকে ঘনিষ্ঠ করতে সহায়তা করেছে তা হলো ইরান বিরোধিতা। রিয়াদ ও তেল আবিব এমন সময় ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে যখন মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২