ট্রাম্পের টুপি মাথায় দিয়ে চাঁদমারি করেছে ফ্লোরিডার ঘাতক ছাত্র
https://parstoday.ir/bn/news/world-i53093-ট্রাম্পের_টুপি_মাথায়_দিয়ে_চাঁদমারি_করেছে_ফ্লোরিডার_ঘাতক_ছাত্র
ফ্লোরিডা ঘাতক ছাত্র নিকোলাস ক্রুজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুপি মাথায় দিয়ে চাঁদমারি বা টার্গেট প্রাকটিস করার ভিডিও প্রকাশিত হয়েছে। পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে মর্মান্তিক হত্যাকাণ্ড চালানোর একদিনের মধ্যেই এ ভিডিও প্রকাশিত হয়। ফ্লোরিডার স্কুলে ওই হত্যাকাণ্ডের ঘটনায় ১৭ জন নিহত হয়েছিল।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ১৩:১৪ Asia/Dhaka
  • ট্রাম্পের টুপি মাথায় দিয়ে চাঁদমারি করেছে ফ্লোরিডার ঘাতক ছাত্র

ফ্লোরিডা ঘাতক ছাত্র নিকোলাস ক্রুজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুপি মাথায় দিয়ে চাঁদমারি বা টার্গেট প্রাকটিস করার ভিডিও প্রকাশিত হয়েছে। পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে মর্মান্তিক হত্যাকাণ্ড চালানোর একদিনের মধ্যেই এ ভিডিও প্রকাশিত হয়। ফ্লোরিডার স্কুলে ওই হত্যাকাণ্ডের ঘটনায় ১৭ জন নিহত হয়েছিল।

ঘাতক ছাত্র ক্রুজের এক প্রতিবেশী এ ভিডিও ধারণ করেন। এতে দেখা যায় নিজ বাড়ির উঠানে 'মেক আমেরিকা গ্রেট এগেন'  বা সংক্ষেপে 'এমএজিএ' শ্লোগান সংবলিত লাল টুপি মাথায় দিয়ে চাঁদমারি করছে ক্রুজ। বেশ কয়েক দফা গুলি চালানোর পর ক্ষুদ্র আগ্নেয়াস্ত্রকে নিজ হাফপ্যান্টের কোমরে গুজে ঘরে ফিরে যায় খালি গায়ের ক্রুজ।

তবে,  ভিডিওটি কবে ধারণ করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া না গেলেও হত্যাকাণ্ডের কয়েক মাস আগে এটি ধারণ করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৬