ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের উসকানিতে ইউরোপীয় ইউনিয়নের ক্ষোভ
https://parstoday.ir/bn/news/world-i54103-ট্রাম্পের_বাণিজ্য_যুদ্ধের_উসকানিতে_ইউরোপীয়_ইউনিয়নের_ক্ষোভ
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক কমিশনার পিয়েরে মস্কোভিসি বলেছেন, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য সংক্রান্ত সিদ্ধান্তের উপযুক্ত জবাব দেওয়ার কথা ভাবছে। 'বিএফএম' টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মার্চ ০৮, ২০১৮ ১৪:৪১ Asia/Dhaka
  • পিয়েরে মস্কোভিচি
    পিয়েরে মস্কোভিচি

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক কমিশনার পিয়েরে মস্কোভিসি বলেছেন, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য সংক্রান্ত সিদ্ধান্তের উপযুক্ত জবাব দেওয়ার কথা ভাবছে। 'বিএফএম' টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে আমেরিকায় ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ কর আরোপের পরিকল্পনা ঘোষণার পর চীনের মতো ইউরোপীয় ইউনিয়নও ক্ষুব্ধ হয়েছে।

ইইউ'র অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক কমিশনার পিয়েরে মস্কোভিচি আরও বলেছেন, ট্রাম্প বাণিজ্য ক্ষেত্রে শক্তি পরীক্ষার যে প্রক্রিয়া শুরু করেছেন তা যাতে আরও খারাপের দিকে না যায় ইউরোপীয় ইউনিয়ন সে চেষ্টা করছে। একইসঙ্গে উপযুক্ত জবাব দেওয়ার বিষয়টিও ভাবা হচ্ছে।

তিনি বলেন, সব যুদ্ধ ও বিরোধই খারাপ এবং বাণিজ্য যুদ্ধও অনেক ক্ষতি বয়ে আনে। ইস্পাত ও অ্যালোমিনিয়ামের ওপর শুল্ক আরোপের মার্কিন ঘোষণার পর ইউরোপীয় ইউনিয়ন এরইমধ্যে মার্কিন পণ্য আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। আমেরিকা থেকে প্রায় সাড়ে তিনশ' কোটি ডলারের পণ্য আমদানি করে ইইউ।

এর আগে কানাডাও ট্রাম্পের বাণিজ্য সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। 

ইউরোপীয় ইউনিয়ন ও কানাডা আমেরিকায় বছরে ৪৫ কোটি ডলারের ইস্পাত রপ্তানি করে থাকে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮