'পাকিস্তানের ৩ সন্ত্রাসী নেতার সন্ধান দিলে মিলবে নগদ ৮০ লাখ ডলার'
https://parstoday.ir/bn/news/world-i54161-'পাকিস্তানের_৩_সন্ত্রাসী_নেতার_সন্ধান_দিলে_মিলবে_নগদ_৮০_লাখ_ডলার'
পাকিস্তানের নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তানের প্রধানসহ তিন সন্ত্রাসী নেতার সন্ধান দিতে পারলে নগদ মোট ৮০ লাখ ডলার পুরষ্কার দেয়া হবে বলে ঘোষণা করেছে আমেরিকা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৯, ২০১৮ ১৪:৫৪ Asia/Dhaka
  • তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি\'র নেতা মাওলানা ফজলুল্লাহ
    তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি\'র নেতা মাওলানা ফজলুল্লাহ

পাকিস্তানের নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তানের প্রধানসহ তিন সন্ত্রাসী নেতার সন্ধান দিতে পারলে নগদ মোট ৮০ লাখ ডলার পুরষ্কার দেয়া হবে বলে ঘোষণা করেছে আমেরিকা।

মার্কিন পররাষ্ট্র দফতর এ  ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি'র নেতা মাওলানা ফজলুল্লাহের সন্ধান দিতে পারলে ৫০ লাখ ডলার পুরস্কার দেয়া হবে। এ ছাড়া, জামাতুল আহরারে নেতা আবদুল ওয়ালি এবং লশকরে ইসলামের মাংগাল বাগের সন্ধান দিতে পারলে ৩০ লাখ ডলার পুরষ্কার দেয়া হবে।

মার্কিন পররাষ্ট্র দফতরের ঘোষণায় আল কায়েদার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে টিটিপিকে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, এ তিন সন্ত্রাসী আমেরিকার জন্য হুমকি বলেও উল্লেখ করা হয়।

টিটিপির সন্ত্রাসীরা মাঝে মাঝে দেশটিতে হামলা অব্যাহত রেখেছে। কিন্তু ২০১৪ সালের ডিসেম্বরের পর থেকে পাকিস্তানে টিটিপি নিয়ন্ত্রিত সব ভূমি উদ্ধার করা হয়েছে। পেশোয়ারে পাকিস্তান সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান হামলায় ১৩২ জন নিহত হওয়ার পর সব ভূমি উদ্ধার করা হয়।#   

পার্সটুডে/মূসা রেজা/৯