৬৪ জনের মৃত্যুর পর রাশিয়ার শপিং মলে আবারও আগুন; ইরানের শোক
https://parstoday.ir/bn/news/world-i54884-৬৪_জনের_মৃত্যুর_পর_রাশিয়ার_শপিং_মলে_আবারও_আগুন_ইরানের_শোক
রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলের শপিং মলে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  গতকাল (রোববার) ওই শপিং মলে অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত ৬৪ জন নিহত ও বহু মানুষ নিখোঁজ হয়েছে। শপিং মলের ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েছে বলে জানা গেছে।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
মার্চ ২৬, ২০১৮ ১২:২৫ Asia/Dhaka
  • ৬৪ জনের মৃত্যুর পর রাশিয়ার শপিং মলে আবারও আগুন; ইরানের শোক

রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলের শপিং মলে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  গতকাল (রোববার) ওই শপিং মলে অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত ৬৪ জন নিহত ও বহু মানুষ নিখোঁজ হয়েছে। শপিং মলের ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েছে বলে জানা গেছে।

তাদের উদ্ধারে যখন তৎপরতা চলছিল ঠিক তখনি আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। অগ্নিনির্বাপক বাহিনী আগুন নেভানোর কাজ চালাচ্ছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায় নি।

মস্কো থেকে দুই হাজার ২০০ মাইল পূর্বে কেমেরোভো এলাকাটি রাশিয়ার অন্যতম কয়লা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত।  

রুশ সংবাদমাধ্যম স্পুতনিক তাদের প্রতিবেদনে জানায়, গতকাল উইন্টার চেরি নামের একটি ভবনের চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনের যে অংশে সিনেমা হল এবং বিনোদনের জায়গা ছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগুনের কারণে সিনেমা হলগুলোর বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। সে জন্যই মনে করা হচ্ছে, অনেক শিশু এখনো সেখানে আটকা পড়ে আছে। কর্তৃপক্ষও বলছে, এখনো অনেকেই নিখোঁজ রয়েছে। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। কেমেরোভো অঞ্চলে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরান ওই অগ্নিকাণ্ডের ঘটনায় রাশিয়ার সরকার, জনগণ ও ক্ষতিগ্রস্তদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬