চীনকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i55366-চীনকে_এস_৪০০_ক্ষেপণাস্ত্র_ব্যবস্থা_দিল_রাশিয়া
চীনের কাছে অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান পাঠিয়েছে রাশিয়া। ২০১৪ সালে চীন ও রাশিয়া সরকারের মধ্যে সই হওয়া চুক্তির আওতায় এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হলো। রাশিয়ার সামরিক-কূটনীতিকরা এ খবর নিশ্চিত করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৫, ২০১৮ ১৬:৪৮ Asia/Dhaka
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
    এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

চীনের কাছে অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান পাঠিয়েছে রাশিয়া। ২০১৪ সালে চীন ও রাশিয়া সরকারের মধ্যে সই হওয়া চুক্তির আওতায় এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হলো। রাশিয়ার সামরিক-কূটনীতিকরা এ খবর নিশ্চিত করেছেন।

রুশ একটি সূত্র বার্তা সংস্থা তাস-কে জানিয়েছে, লেনিনগ্রাদ অঞ্চলের উস্ত-লুগ বন্দর থেকে দুটি জাহাজে করে এস-৪০০’র প্রথম চালান চীনে পাঠানো হয়েছে। চুক্তির সময়সীমার মধ্যেই এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হলো। জাহাজ দুটিতে রয়েছে কমান্ড পোস্ট, রাডার স্টেশন, লাঞ্চিং স্টেশন, এনার্জি ইকুইপমেন্ট এবং অন্যান্য সরঞ্জমাদি।

তৃতীয় জাহাজটি গত জানুয়ারি মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার সময় ঝড়ের কবলে পড়লে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। ফলে সেটা রাশিয়ায় ফেরত আনা হয়েছে এবং চলতি গ্রীষ্মকালে চীনকে তা নতুন করে সরবরাহ করা হবে।

২০১৪ সালে চীন চার থেকে ছয়টি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অর্ডার দেয়। এজন্য চীনকে প্রায় ৩০০ কোটি ডলার খরচ করতে হচ্ছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য মস্কো চীনের একটি দলকে প্রশিক্ষণ দিয়েছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫