আলোচনার মাধ্যমে মার্কিন সেনাদের ভাগ্য নির্ধারিত হবে: ম্যাটিস
-
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের ভাগ্য উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার সময় ঠিক হবে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতার মধ্যে ঐতিহাসিক বৈঠকের পর জিম ম্যাটিস গতকাল (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে একথা বললেন।
ম্যাটিস বলেন, “আমি মনে করি এখন থেকে আমরা একটি প্রক্রিয়ার মধ্যদিয়ে যাব; আলোচনা হবে এবং এ নিয়ে কোনো পূর্বশর্ত থাকবে না। কূটনীতিকরা এখন বিষয়টি নিয়ে কাজ করবেন।”
এর একদিন আগে দক্ষিণ কোরিয়ার নেতা মুন জে-ইন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে দীর্ঘপ্রতিক্ষীত ঐতিহাসিক বৈঠক হয়। ওই বৈঠক শেষে দুই কোরিয়ার পুনঃএকত্রীকরণ, শান্তি এবং উন্নয়নের বিষয়ে একটি চূড়ান্ত ঘোষণা প্রকাশ করা হয় যা কোরিয় উপদ্বীপকে সম্পূর্ণভাবে পরমাণু নিরস্ত্রীকরণের দিকে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
এক দশকেরও বেশি সময় পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকের পর তারা বলেন, কোরিয় উপদ্বীপে স্থায়ী ও নিশ্ছিদ্র শান্তি প্রতিষ্ঠার বিষয়ে একটি চুক্তি করার জন্য সম্মত হয়েছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮