পরমাণু সমঝতো মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব: ফ্রান্স ও রাশিয়া
-
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন
ইরানের পরমাণু সমঝোতা অবিচল রাখা এবং তা পুরোপুরিভাবে বাস্তবায়নের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন একমত পোষন করেছেন বলে ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে তার দেশসহ ছয় পশ্চিমা দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় অবিচল থাকবেন বা যুক্তরাষ্ট্রকে এ সমঝোতা থেকে বের করে নেবেন কিনা সে বিষয়ে আগামী ১২ মে'র মধ্যে সিদ্ধান্ত দেয়ার সময় যখন ঘনিয়ে আসছে তখন আজ সোমবার দুই নেতা টেলিফোনাপে পরমাণু সমঝোতার প্রতি তাদের সমর্থন পুর্নব্যক্ত করেন।
ক্রেমলিন জানিয়েছে, পরমাণু সমঝোতা বলবৎ রাখার পাশাপাশি এর ধারাগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সে বিষয়ে কড়াকড়ি পর্যবেক্ষণের প্রতি জোর দিয়েছেন দুই নেতা।
বিবৃতিতে বলা হয়েছে, ফরাসি প্রশাসনের উদ্যোগে এ টেলিফোন সংলাপ সম্ভব হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে নিজের কি কথা হয়েছে সে বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে অবহিত করেন ম্যাকরন।#
পার্সটুডে/বাবুল আখতার/৩০