ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সিদ্ধান্ত হয় নি: হোয়াইট হাউস
-
সারা স্যান্ডার্স
ইরানের পরমাণু সমঝোতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও সিদ্ধান্ত নেন নি বলে জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পরমাণু সমঝোতায় কোনো পরিবর্তন মেনে নেয়া হবে না বলে ইরান যে ঘোষণা দিয়েছে সে প্রসঙ্গে সারা স্যান্ডার্স বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ঘোষণা আসে নি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তা সবাইকে অবহিত করা হবে বলে তিনি জানান।
আগামী ১২ মে’র মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে কথা রয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় থেকে ট্রাম্প এ সমঝোতার সমালোচনা করে আসছেন এবং তিনি বার বার বলেছেন, তার মতে এটা হচ্ছে সবচেয়ে খারাপ চুক্তি। তবে ইরান বলছে, ট্রাম্প এ সমঝোতা বানচাল করতে পারেন না কারণ এটা বহুপক্ষীয় আন্তর্জাতিক সমঝোতা।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪