ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সিদ্ধান্ত হয় নি: হোয়াইট হাউস
https://parstoday.ir/bn/news/world-i56738-ইরানের_পরমাণু_সমঝোতা_নিয়ে_সিদ্ধান্ত_হয়_নি_হোয়াইট_হাউস
ইরানের পরমাণু সমঝোতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও সিদ্ধান্ত নেন নি বলে জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
মে ০৪, ২০১৮ ১০:৫৭ Asia/Dhaka
  • সারা স্যান্ডার্স
    সারা স্যান্ডার্স

ইরানের পরমাণু সমঝোতার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও সিদ্ধান্ত নেন নি বলে জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পরমাণু সমঝোতায় কোনো পরিবর্তন মেনে নেয়া হবে না বলে ইরান যে ঘোষণা দিয়েছে সে প্রসঙ্গে সারা স্যান্ডার্স বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ঘোষণা আসে নি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তা সবাইকে অবহিত করা হবে বলে তিনি জানান।

আগামী ১২ মের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে কথা রয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় থেকে ট্রাম্প এ সমঝোতার সমালোচনা করে আসছেন এবং তিনি বার বার বলেছেন, তার মতে এটা হচ্ছে সবচেয়ে খারাপ চুক্তি। তবে ইরান বলছে, ট্রাম্প এ সমঝোতা বানচাল করতে পারেন না কারণ এটা বহুপক্ষীয় আন্তর্জাতিক সমঝোতা।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪