পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i56992-পরমাণু_সমঝোতা_থেকে_বেরিয়ে_যাওয়ার_ঘোষণা_দিলেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি আজ ওয়াশিংটন সময় বিকেল চারটায় (বাংলাদেশ সময় রাত ১২টা) হোয়াইট হাউস থেকে এ ঘোষণা দেন।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
মে ০৮, ২০১৮ ২০:০৮ Asia/Dhaka
  • পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি আজ ওয়াশিংটন সময় বিকেল চারটায় (বাংলাদেশ সময় রাত ১২টা) হোয়াইট হাউস থেকে এ ঘোষণা দেন।

পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, আমি কিছুক্ষণের মধ্যেই ইরানের ওপর কঠোরতম অর্থনেতিক নিষেধাজ্ঞা আরোপের নির্দেশে সই করব। তিনি দাবি করেন, আমেরিকা ও তার মিত্রদেরকে রক্ষার লক্ষ্যে এই সমঝোতা সই হয়েছিল। কিন্তু এর ফলে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার সুযোগ পেয়েছে। সমঝোতা অক্ষুন্ন থাকলে অদূর ভবিষ্যতেই মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে বলে তিনি দাবি করেন। 

ট্রাম্প ভিত্তিহীন অভিযোগ তুলে বলেন, ইরান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হস্তক্ষেপ করছে। তবে ইরান সব সময় এ ধরণের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। 

২০১৫ সালের জুলাই মাসে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান। আমেরিকা নিজে ওই চুক্তিতে সই করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই ওই সমঝোতার বিরোধিতা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ জারি করলেন। ভাষণ শেষে তিনি এ সংক্রান্ত নির্দেশে সই করেছেন বলে জানা গেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯