সন্ত্রাসী খুরাসানিকে কালো তালিকাভুক্ত করতে দেয় নি আমেরিকা
-
মর খালিদ খুরাসানি (সামনে)
পাকিস্তানের অনুরোধ সত্ত্বেও ভয়ংকর সন্ত্রাসী আবদুল ওয়ালি ওরফে উমর খালিদ খুরাসানিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কালো তালিকাভুক্ত করতে দেয় নি আমেরিকা।
বিষয়টি নিয়ে যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটি পাকিস্তানকে এখনো কিছু বলে নি তবে পাক পররাষ্ট্র দপ্তর অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছে যে, মার্কিন সরকারের আপত্তির কারণে বিষয়টি আটকে গেছে। পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইংরেজি দৈনিক ডন ও এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।
সূত্র বলেছে, পাক সরকার খুরাসানির অবস্থান আফগানিস্তানে উল্লেখ করেছে বলে আমেরিকা এ আপত্তি জানিয়েছে। পাকিস্তান বলছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে আমেরিকা দ্বিমুখী নীতি নিয়েছে।
দু দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনার মাঝে খুরাসানিকে কালো তালিকাভুক্ত করার বিষয়ে বাধা দিল ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত আগস্ট মাসে নতুন আফগান নীতি ঘোষণার পর আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়।
পাকিস্তানের পেশোয়ার শহরের আর্মি পাবলিক স্কুলে হামলাসহ বহু হামলার সঙ্গে খুরাসানি জড়িত। পাকিস্তান তেহরিকে তালেবান বা টিটিপি থেকে বেরিয়ে যাওয়া একটি ভয়ংকর সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্ব রয়েছে খুরাসানি। এ গোষ্ঠী পাকিস্তানের ভেতরে অন্তত ১৫০টি বড় হামলার দায় স্বীকার করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১