ট্রাম্পের বদমেজাজ: পদত্যাগ করছেন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান
https://parstoday.ir/bn/news/world-i57118-ট্রাম্পের_বদমেজাজ_পদত্যাগ_করছেন_হোমল্যান্ড_সিকিউরিটি_প্রধান
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমন্টের প্রধান ক্রিস্টজেন নিলসেন পদত্যাগ করতে যাচ্ছেন। মার্কিন মন্ত্রিসভার পূর্ণাঙ্গ অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ভর্ৎসনা করায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ১১, ২০১৮ ০৬:২৩ Asia/Dhaka
  • ট্রাম্প ও নিলসেন
    ট্রাম্প ও নিলসেন

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমন্টের প্রধান ক্রিস্টজেন নিলসেন পদত্যাগ করতে যাচ্ছেন। মার্কিন মন্ত্রিসভার পূর্ণাঙ্গ অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ভর্ৎসনা করায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

নিলসেন হচ্ছেন একজন দক্ষ নিরাপত্তা বিশেষজ্ঞ এবং বর্তমানে তিনি মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমন্টের প্রধান হিসেবে কাজ করছেন। গত বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প তাকে মন্ত্রিসভার সব সদস্যের সামনে ভর্ৎসনা করেন এবং এরইমধ্যে তিনি পদত্যাগপত্র প্রস্তুত করেছেন। মার্কিন প্রশাসনের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে গতকাল (বৃহস্পতিবার) নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।

পত্রিকাটি বলেছে, মন্ত্রিসভার বৈঠকের পর নিলসেন তার সহকর্মীদের বলেছিলেন, তিনি পদত্যাগের দ্বারপ্রান্তে রয়েছেন তবে এখনো পদত্যাগ করেন নি।

বুধবারের বৈঠকে ট্রাম্প মেক্সিকো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার জন্য নিলসেনকে দায়ী করেন। ট্রাম্প দীঘদিন থেকে বলে আসছেন, মেক্সিকো সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিতে হবে। মেক্সিকো সীমান্ত দিয়ে যেসব অবৈধ অভিবাসী আমেরিকায় আসে তাদেরকে ট্রাম্প ধর্ষক ও খুনী বলে অভিহিত করে থাকেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১