পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব: পুতিন ও ম্যাকরন
https://parstoday.ir/bn/news/world-i57336-পরমাণু_সমঝোতার_প্রতি_প্রতিশ্রুতিবদ্ধ_থাকব_পুতিন_ও_ম্যাকরন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন ২০১৫ সালের বহুপক্ষীয় পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার ব্যাপারে আবারো তাদের সমর্থন পুর্নব্যক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার পর সমঝোতার প্রতি তাদের এ সমর্থন উচ্চারিত হলো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ১৫, ২০১৮ ১৩:৩৪ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন ২০১৫ সালের বহুপক্ষীয় পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার ব্যাপারে আবারো তাদের সমর্থন পুর্নব্যক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার পর সমঝোতার প্রতি তাদের এ সমর্থন উচ্চারিত হলো।

আজ (মঙ্গলবার) এক টেলিফোনালাপে পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটন একতরফাভাবে বের হয়ে যাওয়ার পর সৃষ্ট পরিস্থিতির নিয়ে পুতিন এবং ম্যাকরন বিস্তারিত আলোচনা করেন। ক্রেমলিন এক বিবৃতিতে এ খবর  দিয়েছে। সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে করণীয় পন্থা ঠিক করতে দুই নেতা তাদের দৃষ্টিভঙ্গি  বিনিময় করেছেন বলেও ক্রেমলিন তার বিবৃতিতে উল্লেখ করেছে।

এছাড়া, টেলিফোনালাপে আন্তর্জাতিক পরমাণু শক্তিসংস্থা বা এআইইএ'র মহাসচিব  ইউকিয়া আমানোর সঙ্গে গতকাল (সোমবার) রাশিয়ার সুচি শহরে অনুষ্ঠিত নিজের বৈঠক সম্পর্কে ম্যাকরনকে অভিহিত করেন প্রেসিডেন্ট পুতিন।

অন্যদিকে, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ আজ বলেছেন, আমেরিকা ছাড়াই পরমাণু সমঝোতা বা জেসিপিওএ'র ভবিষ্যত নিয়ে আলোচনা করা সম্ভব। তিনি বলেন, কোরিয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার মাঝেই পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যেতে ওয়াশিংটন তড়িঘরি সিদ্ধান্ত নিয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৫