ইরানকে মোকাবেলা করতেই সমঝোতা থেকে বেরিয়ে গেছে আমেরিকা: ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/world-i58148-ইরানকে_মোকাবেলা_করতেই_সমঝোতা_থেকে_বেরিয়ে_গেছে_আমেরিকা_ল্যাভরভ
রাশিয়ার পররাষ্টমন্ত্রী সের্গেই ল্যভরভ বলেছেন, ইরানকে পুরোপুরিভাবে মোকাবেলার লক্ষ্য নিয়েই আমেরিকা ২০১৫ সালের বহুপক্ষীয় পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ৩০, ২০১৮ ১৩:২৮ Asia/Dhaka
  • ইরানকে মোকাবেলা করতেই সমঝোতা থেকে বেরিয়ে গেছে আমেরিকা: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্টমন্ত্রী সের্গেই ল্যভরভ বলেছেন, ইরানকে পুরোপুরিভাবে মোকাবেলার লক্ষ্য নিয়েই আমেরিকা ২০১৫ সালের বহুপক্ষীয় পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে।

আজ বুধবার মস্কোতে দেয়া এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বর্তমান বিশ্বে মরণঘাতিমূলক অস্ত্র ছড়িয়ে পড়ার কিছু কারণ ব্যাখ্যা করেন। এক্ষেত্রে ওয়াশিংটন প্রধান ভূমিকা পালন করায় ল্যভরভ আমেরিকার কড়া সমালোচনা করেন।

তিনি বলেন, "আমি একটি বিষয় উল্লেখ করা করতে চাই যে, ইরানকে সব দিক থেকে মোকাবেলার লক্ষ্য নিয়ে পরমাণু  সমঝোতা থেকে আমেরিকা নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। সিরিয়ায় সরকার পরিবর্তনের পরিবেশ সৃষ্টি করতে অনেকেই দামেস্কের বিরুদ্ধে রাসায়নিক হামলার মিথ্যা অভিযোগ করেছে।"

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে বেশ কিছু ভিত্তিহীন অভিযোগ তুলে তেহরানের বিরুদ্ধে ‘ইতিহাসের কঠিনতম নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। পম্পেও বলেন, নিষেধাজ্ঞা ঠেকাতে চাইলে ইরানকে ‌‌১২টি শর্ত মেনে নিতে হবে।#

পার্সটুডে/বাবুল আখতার/৩০