আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ৮৭ সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/world-i58418-আফগানিস্তানে_নিরাপত্তা_বাহিনীর_যৌথ_অভিযানে_৮৭_সন্ত্রাসী_নিহত
আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮৭ সন্ত্রাসী নিহত হয়েছে। কাবুল থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র বাহিনী ও বিমান বাহিনী  যৌথভাবে ওই অভিযান চালায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৪, ২০১৮ ১৪:৩৪ Asia/Dhaka
  • আফগানিস্তানে সন্ত্রাসী নিহত
    আফগানিস্তানে সন্ত্রাসী নিহত

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮৭ সন্ত্রাসী নিহত হয়েছে। কাবুল থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র বাহিনী ও বিমান বাহিনী  যৌথভাবে ওই অভিযান চালায়।

নানগারহার, গজনি, উরুজগান, জাবুল, হেরাত, ফারিয়াব, বাগলান, তাখার, বাদাখশান এবং হেলমান্দে পরিচালিত ওই যৌথ অভিযানে অন্তত ৮৭ সন্ত্রাসী নিহত এবং আরও ২৩ সন্ত্রাসী আহত হয়েছে।

নানগারহারে নিহতদের মধ্যে তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের ১৯ সদস্য ছিল। ফারিয়াব প্রদেশে নিহতদের মধ্যে ছিল তালেবান কমান্ডারসহ তাদের বেশ কজন সদস্য।

পার্সটুডে/নাসির মাহমুদ/৪