পরমাণু সমঝাতা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে একমত নন মারকেল
https://parstoday.ir/bn/news/world-i58454-পরমাণু_সমঝাতা_নিয়ে_নেতানিয়াহুর_সঙ্গে_একমত_নন_মারকেল
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল ইরানের পরমাণু সমঝোতার পক্ষেই অবস্থান ঘোষণা করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৫, ২০১৮ ১৪:০১ Asia/Dhaka
  • বেনিয়ামিন নেতানিয়াহু ও অ্যাঙ্গেলা মারকেল
    বেনিয়ামিন নেতানিয়াহু ও অ্যাঙ্গেলা মারকেল

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল ইরানের পরমাণু সমঝোতার পক্ষেই অবস্থান ঘোষণা করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ইউরোপের সরকারগুলোকে আন্তর্জাতিক এ সমঝোতা থেকে সরে যাওয়ার জন্য প্রভাবিত করতে নেতানিয়াহু ইউরোপ সফর শুরু করেছেন। সফরের প্রথমেই তিনি বার্লিন গেছেন। এ সফরে নেতানিয়াহু ফ্রান্স ও ব্রিটেন যাবেন।

নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে মারকেল বলেন, “বৈঠকে সব বিষয়ে সমঝোতা হয় নি।” তিনি আরো বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে পরমাণু সমঝোতা অনেক বেশি স্বচ্ছ।

অ্যাঙ্গেলা মারকেল বলেন, ইসরাইল ও জার্মানি একমত হয়েছে যে, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না কিন্তু এ পথে সফলতা অর্জনের ক্ষেত্রে তেল আবিব ও বার্লিনের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫