সিরিয়া থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে নেয়া হবে কৌশলগত ভুল: ম্যাটিস
https://parstoday.ir/bn/news/world-i58666-সিরিয়া_থেকে_মার্কিন_সেনাদের_ফিরিয়ে_নেয়া_হবে_কৌশলগত_ভুল_ম্যাটিস
সিরিয়া থেকে মার্কিন সৈন্যদের তড়িঘড়িভাবে ফিরিয়ে নেয়া হলে তা একটি কৌশলগত ভুল হবে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। সিরিয়ার সরকারপন্থি বাহিনী বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে যখন বিজয়ের দ্বার প্রান্তে রয়েছে তখন ম্যাটিসের পক্ষ থেকে এ বক্তব্য এলো।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ০৯, ২০১৮ ১৩:৫৮ Asia/Dhaka
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস
    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস

সিরিয়া থেকে মার্কিন সৈন্যদের তড়িঘড়িভাবে ফিরিয়ে নেয়া হলে তা একটি কৌশলগত ভুল হবে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। সিরিয়ার সরকারপন্থি বাহিনী বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে যখন বিজয়ের দ্বার প্রান্তে রয়েছে তখন ম্যাটিসের পক্ষ থেকে এ বক্তব্য এলো।

গতকাল (শুক্রবার) ব্রাসেলসে অনুষ্ঠিত ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের একটি বৈঠকে ম্যাটিস এসব মন্তব্য করেন। সিরিয়ায় মার্কিন সেনাদের ভাগ্য জাতিসংঘের তত্ত্বাবধানে জেনেভা শান্তি আলোচনার সঙ্গে জড়িত রয়েছে বলে ম্যাটিস জানিয়েছেন। তিনি বলেন, "সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে চলমান জেনেভা শান্তি আলোচনায় জাতিসংঘের বিশেষদূত স্টেফান ডি মিস্তুরা কোনো অগ্রগতি অর্জন করার আগেই দেশটি থেকে মার্কিন সৈন্যদের ফিরিয়ে নেয়া হবে বড় ধরনের কৌশলগত ভূল। এতে আমাদের কূটনীতি দুর্বল হবে এবং সন্ত্রাসীরা তাদের শক্তি ও সামর্থ পুনরুদ্ধার করার সুযোগ পাবে।"

মার্কিন প্রতিরক্ষা দফ্তর পেন্টাগন জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে প্রায় ২,০০০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে যারা কুর্দি গেরিলাদের সহযোগিতা ও প্রশিক্ষণ দিয়ে দিয়ে আসছে। এছাড়া,  সম্প্রতি ফরাসি সেনারাও মার্কিন সৈন্যদের সঙ্গে যোগ দিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৯