একদিনের সময়সীমা: ঝামেলায় পড়ে গেলেন জেনারেল মুশাররফ
-
পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফ
পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফকে আদালতে হাজির হওয়ার জন্য আগামীকাল (বৃহস্পতিবার) পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
পাকিস্তানের প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ আজ এ আদেশ দেয়। ২০১৩ সালে জেনারেল মুশাররফকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বতা করার ক্ষেত্রে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করে লাহোর হাইকোর্ট একটি রায় দিয়েছিল। তার বিরুদ্ধে মুশাররফের আইনজীবীর দায়ের করা পিটিশনের পর আদালত মুশাররফকে তলব করল। পাশাপাশি তাকে বিমানবন্দর থেকে আদালতে আসা পর্যন্ত সময়ে তাকে গ্রেফতার করা হবে না বলেও আশ্বাস দেয়া হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মুশাররফের আইনজীবী আদালতে রিভিউ পিটিশন দায়ের করেন। শীর্ষ আদালত মুশাররফের প্রার্থীতাকে অনুমোদন দিয়েছে এই শর্তে যে, সুপ্রিম কোর্ট যদি তার বিরুদ্ধে দেয়া আগের রায় বাতিল করে তাহলেই কেবল তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আদালত বলেছে, সাবেক এ স্বৈরশাসককে অবশ্যই বৃহস্পতিবারের মধ্যে দেশে ফিরতে হবে; তা না হলে আইন অনুযায়ী রায় দেয়া হবে। মুশাররফ বর্তমানে বিদেশে অবস্থান করছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩